ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘিরে ধুন্ধুমার, গুলিবিদ্ধ ১, থমথমে নানুর

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে থমথমে পরিস্থিতি বীরভূমের নানুরে। সেখানের বরা সওতা গ্রাম সংঘর্ষের জেরে কার্যত পুরুষ শূন্য। গ্রামের চণ্ডীপুরে সংঘর্ষেরে জেরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ১ জন।

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে থমথমে পরিস্থিতি বীরভূমের নানুরে। সেখানের বরা সওতা গ্রাম সংঘর্ষের জেরে কার্যত পুরুষ শূন্য। গ্রামের চণ্ডীপুরে সংঘর্ষেরে জেরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ১ জন। তারপর থেকেই থমথমে গ্রাম। এলাকায় চলছে পুলিশি টহল।

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘিরে ধুন্ধুমার, গুলিবিদ্ধ ১, থমথমে নানুর

নানুরের বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজল শেখব ও তৃণমূল জেলা যুব সভাপতি গদাধর হাজরার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই মর্মান্তিক পরিস্থিতি বলে খবর । গতকাল রাতে এলাকা দখলকে কেন্দ্র করে গুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে গুলি। সেই সময় মুকুল মোল্লা নামে এক যুবকের পায়ে গুলি লাগে। মাথা ফেটে আহত হন আরও বেশ কয়েকজন। তাঁদের সকলকে বোলপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, নানুরের বরা সওতা গ্রামে বোর্ডগঠনের পর থেকে ১০০দিনের কাজের টাকার বণ্টন ঘিরে বহুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল। এরপর সেই লড়াই এলাকা দখলের লড়াইয়ের রূপ নেয়। যার জেরে নানুরের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+