সরকারের মেয়াদ ছয়মাসও নেই! কবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, নির্দিষ্ট করে আক্রমণ অর্জুনের
সরকারের মেয়াদ ছয়মাসও নেই! কবে তৃণমূলের বিসর্জন, নির্দিষ্ট করে আক্রমণ অর্জুনের
রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার আর বেশি দিন নেই। ছয় মাসও নয়। অক্টোবরে মা দুর্গার বিসর্জন হবে। তারপরেই এই সরকারের বিসর্জন নিশ্চিত। এদিন এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসকে কাপুরুষের দল বলেও কটাক্ষ করেছেন তিনি।

বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
এদিন অর্জুন সিং পুলিশকে একহাত নেন। অভিযোগ করে তিনি বলেন, একদিকে তৃণমূলের গুণ্ডাদের সমর্থন করছেন, অন্যদিকে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছেন।

সরকারে আয়ু ছয়মাসও নেই
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই সরকারের মেয়াদ ছয়মাসও নেই। অক্টোবরে মা দুর্গার বিসর্জন হবে। তারপরেই এই সরকারের বিসর্জন নিশ্চিত। তৃণমূলের বিরুদ্ধে লড়াই গণরোষে পরিবর্তিত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করার জন্য তৈরি বলেও মন্তব্য করেছেন অর্জুন সিং।

আগামীর আন্দোলনের জন্য শক্তি বাঁচাতে হবে
তিনি বলেন, শক্তি বাঁচিয়ে রাখুন। মমতার সরকারকে পরাজিত করে আগামী দিনে কালীঘাটের পটুয়া পাড়ায় পাঠিয়ে দিতে হবে, যাতে বাংলার মানুষ শান্তিতে বেঁচে থাকে। বাংলার যুব সমাজ, ছাত্র যুব, কৃষকদের প্রতি তিনি শক্তি বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।

তৃণমূল কাপুরুষের দল
এদিন অর্জুন সিং বলেন, তৃণমূলের ভয় পাবেন না। তার হল কাপুরুষের দল। এরা পুলিশ আর গুণ্ডাদের দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে বলে অভিযোগ করেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবেন না, বলেছেন অর্জুন সিং।












Click it and Unblock the Notifications