বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা! তৃণমূলের কাছে মুসলিম ভোটের কোন গুরুত্ব, বললেন অধীর
প্রথমে ব্রাহ্মণদের জন্য মাসে হাজার টাকা ভাতা, তারপর পুজো কমিটিগুলির জন্য সাহায্যের টাকা দ্বিগুণ করা, মমতার সরকারের এই দুই পদক্ষেপ নিয়ে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেন,
প্রথমে ব্রাহ্মণদের জন্য মাসে হাজার টাকা ভাতা, তারপর পুজো কমিটিগুলির জন্য সাহায্যের টাকা দ্বিগুণ করা, মমতার সরকারের এই দুই পদক্ষেপ নিয়ে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদেররে বিজেপির থেকে হিন্দুত্বের বড় ব্র্যান্ড হিসেবে দেখাতে চাইছে।

তৃণমূলকে উপদেশ অধীরের
অধীর চৌধুরী তৃণমূলের উদ্দেশে বলেছেন, বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতায় না গিয়ে তাদের উচিত ছিল শিল্প ও কাজ তৈরির দিকে নজর দেওয়া।

প্রথমে ব্রাহ্মণ ভাতা, পরে পুজো কমিটিগুলিতে দ্বিগুণ টাকা
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৮ হাজার ব্রাহ্মণের জন্য ১ হাজার টাকা করে মাসিক ভাতর কথা ঘোষণা করেছেন। পাশাপাশি ৩৭ হাজার পুজো কমিটির জন্য সাহায্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু করেছিল রাজ্যে।

হিন্দুদের ঘুষ দিতে চাইছেন মমতা
অধীর চৌধুরী বলেন, বিজেপিকে কাউন্টার করতে হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা করতে গিয়ে হিন্দু ব্রাহ্মণ এবং দুর্গা পুজোর কমিটিগুলিকে টাকা দিচ্ছেন তিনি। অধীর চৌধুরীর অভিযোগ হিন্দুদের ঘুষ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুসলিম ভোটের পরোয়া করে না তৃণমূণ
বর্তমান পরিস্থিতিতে মুসলিম ভোটের পরোয়া করছে না তৃণমূল। বলেছেন অধীর। তারা বিন্দু ভোট নিয়ে বিজেপির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এখন প্রতিযোগিতা মূলক হিন্দুত্বে সামিল হয়েছে তৃণমূল। বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications