বাংলায় করোনার ত্রাণ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে এবার ময়দানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব! দিল্লি থেকে এলো
বিজেপি কর্মীদের ত্রাণের কাজে আসতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এমন দাবি,বহুদিন ধরেই রাজ্যপাল ধনকড়ের কণ্ঠে শোনা গিয়েছে। এমন দাবি করেছেন রাজ্যে বিজেপি নেতারাও। এমন পরিস্থিতিতে করোনার ত্রাণ ইস্যুত ফের একবার বাংলাকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে।

বাংলা নিয়ে চরম ক্ষোভ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনার ত্রাণ পৌঁছে দিতে গিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল সরকারের বাধার সম্মুখীন হচ্ছেন বিজেপি কর্মীরা। অনেকক্ষেত্রেই বিজেপি কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

ত্রাণ নিয়ে রাজনীতি!
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, তৃণমূল বাংলায় ত্রাণ নিয়ে চরম রাজনীতি করছে। যার জেরই এমন হচ্ছে। উল্লেখ্য, শনিবার বিজেপির , কর্ণাটক,মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থানের প্রধানদের সঙ্গে আলোচনায় বসেন নাড্ডা। তারপরই এমন অভিযোগ করেন তিনি।

রাজস্থানে সমস্যা
বাংলার মতোই একইভাবে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপির রাজস্থানের কর্মীদের। সেখানে কংগ্রেসশাসিত সরকার বিজেপি কর্মীদের ত্রাণের কাজে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নাড্ডার বার্তা
এমন পরিস্থিতির খবর পেয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি ডেপি নাড্ডা বলেন, রাজ্যগুলিতে রাজনীতির উর্ধ্বে উঠতে হবে। করোনার এমন সংকটকালে এই রাজনৈতিক মনোভাব কাম্য নয়। উল্লেখ্য, বাংলায় করোনার আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বারবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। এরপরই আসে দলের সর্ভভারতীয় সভাপতির বার্তা।












Click it and Unblock the Notifications