এবার দুয়ারে রেশন, বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছতে পাইলট প্রজেক্টের কাজ শুরু সেপ্টেম্বরেই
এবার দুয়ারে রেশন, বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছতে পাইলট প্রজেক্টের কাজ শুরু সেপ্টেম্বরেই
একুশের নির্বাচনের জয়ের তিনমাসের মধ্যেই প্রতিশ্রুতিমতো প্রকল্প রূপায়ণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে শুরু, তারপর লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার দুয়ারে রেশন প্রকল্পের তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তেহারে এই দুয়ারে রেশন প্রকল্প চালুর কথাও বলেছিলেন তিনি। এবার সেই কথা রাখতে উদ্যোগ শুরু হয়ে গেল।

চালু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প
তৃতীয়বার ক্ষমতায় আসার প্রতিশ্রুতি কার্যকর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। ইতিমধ্যে স্টুডেন্ট ক্রে়ডিট কার্ড চালু হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা নেওয়া কাজ চলছে। যাবতীয় প্রস্তুতি শেষে এবার সেপ্টেম্বর মাস থেকেই চালু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। খাদ্য দফতর এই প্রকল্প চালুর নির্দেশিকা জারি করতে চলেছে।

সাধারণ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দিতে
শনিবার দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। ১৭ পাতার ওই নির্দেশিকায় প্রকল্পের বিস্তারিত বলা আছে। ওই নির্দেশিকার বলা হয়েছে, আপাতত পাইলট প্রোজেক্ট চালু হচ্ছে। এই প্রকল্পে সাধারণ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পে কিছু দায়িত্ব থাকবে রেশন ডিলারদেরও।

নভেম্বরের মধ্যে ৭০-৮০ শতা্ংশ বাড়িতে রেশন
প্রতিটি জেলায় ৫ থেকে ১৫ শতাংশর গ্রাহকদের কাছে রেশন পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবেন রেশন ডিলাররা। খাদ্য দফতরের এক কর্মকর্তা জানিয়েছে, আগামী নভেম্বর মাসের মধ্যেই ৭০ থেকে ৮০ শতা্ংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দফতরের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে প্রকল্প শুরুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন।

পাইলট প্রজেক্টে ইন্সপেক্টরদের সঙ্গে ডিলাররা যাবেন বাড়িতে
ঠিক হয়েছে পাইলট প্রজেক্টে ইন্সপেক্টরদের সঙ্গে নিয়ে রেশন ডিলাররা গ্রাহকদের বাড়ি বাড়ি যাবেন। সেকানে ডিজিটাল পদধতিতে রেশন কার্ড ইপস বা ইল্কট্রেক পয়েন্ট অফ সেল যন্ত্রে পাঞ্চ করা হবে। এর ফলে গ্রাহক কত পরিমাণ রেশন নিচ্ছেন, তা নথিবদ্ধ হয়ে যাবে। এভাবেই পরীক্ষণীয়ভাবে চালানো হবে প্রকল্পটি। পাইলট প্রজেক্টর সফল রূপায়ণের পরই মূল প্রজেক্ট চালু হবে।

পাইলট প্রজেক্টে দেখা হবে কোনও ভুল-ত্রুটি থাকছে কি না
খাদ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এই পাইলট প্রজেক্টের মাধ্যমে দেখা হবে কোনও ভুল-ত্রুটি থাকছে কি না। প্রযুক্তিগত কোনও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না কিংবা কোনও বাড়তি প্রযুক্তির সাহায্য দরকার কি না, তা খতিয়ে দেখেই মূল প্রজেক্ট শুরু করা হবে। আগামী দিনে নতুন পদ্ধতিতে প্রযুক্তিগত সাহায্য নিয়ে আরও বেশি গ্রাহকের বাড়িতে পৌঁছনো হবে রেশন সামগ্রী। আপাতত সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications