বিজেপিকে বাই-বাই ৪ কাউন্সিলরের, পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

গারুলিয়া পুরসভার ক্ষমতা দখলের লড়াইয়ে ফের অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। ক-দিন আগেই এই পুরসভা তৃণমূল হাতছাড়া হয়েছিল। তৃণমূল ভাঙিয়ে পুরসভার রাশ হাতে তুলে নিয়েছিল বিজেপি।

গারুলিয়া পুরসভার ক্ষমতা দখলের লড়াইয়ে ফের অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। ক-দিন আগেই এই পুরসভা তৃণমূল হাতছাড়া হয়েছিল। তৃণমূল ভাঙিয়ে পুরসভার রাশ হাতে তুলে নিয়েছিল বিজেপি। কিন্তু মাস দুয়েকের মধ্যেই ফের গারুলিয়া পুরসভায় বিজেপি সংখ্যালঘু হয়ে পড়ল। বিজেপি ছেড়ে চারজন তৃণমূলে ফিরে যাওয়ায় সংকটে চেয়ারম্যান সুনীল সিং।

এই তো দু-মাস আগে হাতবদল!

এই তো দু-মাস আগে হাতবদল!

উত্তর ২৪ পরগনার বিজেপি পরিচালিত পুরসভার চেয়ারম্যান সুনীল সিংয়ের বিরুদ্ধে সোমবার অনাস্থা প্রস্তাব জমা দেন তৃণমূল কংগ্রেসের ১২ জন কাউন্সিলর। মাস দুয়েক আগে তৃণমূল বিধায়ক তথা এই পুরসভার চেয়ারম্যান সুনীল সিং দলবল নিয়ে যোগ দেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে ১২ জন কাউন্সিলরও পদ্ম শিবিরে নাম লেখান তাঁর সঙ্গে।

কোন সমীকরণে তখন হাতবদল

কোন সমীকরণে তখন হাতবদল

এরপরই ২১ আসনবিশিষ্ট গারুলিয়া পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল। সমীকরণ দাঁড়ায়, বিজেপির ১২ জন কাউন্সিলর, তৃণমূলের ৮ জন কাউন্সিলর ও ফরওয়ার্ড ব্লকের একজন কাউন্সিলর। ফলে স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের বিজেপিতে যোগদানে পুরবোর্ডও বিজেপির হয়ে যায়।

দু-মাসেই বদলে গেল চিত্র

দু-মাসেই বদলে গেল চিত্র

তারপরই চিত্রে বদল ঘটতে শুরু করে। একে একে বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ঘরওয়াপসি হয় চার জন কাউন্সিলরের। এর ফলে বর্তমানে তৃণমূল শিবির এখানে শক্তিশালী হয়ে ওঠে। তৃণমূল ১২, বিজেপি ৮ ও ফরওয়ার্ড ব্লক ১ -এই সমীকরণ দাঁড়ায় গারুলিয়া পুরসভায়।

শক্তিবৃদ্ধিতে অনাস্থা প্রস্তাব

শক্তিবৃদ্ধিতে অনাস্থা প্রস্তাব

এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে ফের অনাস্থা প্রস্তাব আনা হয়। তিনদিন আগে চেয়ারম্যান সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিং বিজেপিতে যোগ দেন। গত ৫ জানুয়ারি কাউন্সিলর দীপা সিং নবান্নে গিয়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তিনি বিজেপির মোহ চুকিয়ে বিজেপিতে নাম লেখানোয় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছিল। তারপরই জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন শীঘ্রই তাঁরা অনাস্থা আনবেন।

চেয়ারম্যানের দাদা তৃণমূলে

চেয়ারম্যানের দাদা তৃণমূলে

এরপর সুনীল সিংয়ের দাদা তৃণমূলে ফেরায় আরও শক্তিশালী হয় তৃণমূল। তৃণমূল ও বিজেপির ব্যবধান চার হওয়ার পরই তৃণমূল অনাস্থা প্রস্তাব দাখিল করে। সোমবার তৃণমূল কাউন্সিলর সঞ্জয় সিংয়ের নেতৃত্বে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পেশ করা হয় অনাস্থা প্রস্তাব। সঞ্জয় সিং বলেন, বিজেপির বোর্ডে ঠিকমতে কাজ করতে পারছিলেন না কাউন্সিলররা। তাই তাঁরা দলে ফিরলেন।

অনাস্থার মুখে কী বলেছেন চেয়ারম্যান

অনাস্থার মুখে কী বলেছেন চেয়ারম্যান

পুরসভার বর্তমান চেয়ারম্যান সুনীল সিং বলেন, এখন ওরা সংখ্যাগরিষ্ঠতা তাই অনাস্থা প্রস্তাব এনেছে। ওঁদের পক্ষে ১২ আর আমাদের ৮। এরপর আইনানুগ কাজ হবে। তবে একটা কথা বলতে চাই যে, তৃণমূল অনাস্থা আনার আগে ভাবতে পারত, এখন ওরা ১২ আছে, ভোটাভুটি হলে কতজন থাকবে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+