কংগ্রেসের হাত শক্ত করেছে বিজেপি-সিপিএম, পাটিগণিত উপেক্ষা করেই জয়ের বার্তা তৃণমূলের

সাগরদিঘি নির্বাচনে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। সিপিএম ভোট দিচ্ছে, বিজেপি ভোট দিয়েছে। এদের অশুভ আঁতাতে দেউলিয়াপনা সামনে এসে পড়েছে।

সাগরদিঘি উপনির্বাচনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তৃণমূল মন্ত্রী সুব্রত সাহার আকস্মিক প্রয়াণে এই কেন্দ্রটি ফাঁকা হয়। একুশের ভোটে শূন্য পাওয়া কংগ্রেস মুর্শিদাবাদের এই কেন্দ্রটি জিততে ঝাঁপিয়েছে। তৃণমূলকে হারিয়ে বিধানসভায় নিজের উপস্থিতি কায়েম করতে তারা বামেদের সঙ্গে হাত মিলিয়েছে।

জয়ের ব্যাপারে আশাবাদী উভয় পক্ষই

জয়ের ব্যাপারে আশাবাদী উভয় পক্ষই

এদিকে বিজেপিও এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। কিন্তু ভোট সাঙ্গ হওয়ার পরই বিজেপি কার্যত স্বীকার করে নেয় তারা এই কেন্দ্রে জয়ের দৌড়ে নেই। কার্যত হার স্বীকার করে নেয় বিজেপি। ফলে মূলত লড়াইয়ে থাকছে তৃণমূল ও কংগ্রেস প্রার্থী। উভয়েই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ভোট মিটতেই।

অশুভ আঁতাতে দেউলিয়াপনা সামনে

অশুভ আঁতাতে দেউলিয়াপনা সামনে

তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করে আসছে, সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী হাত মিলিয়েছে বিজেপির সঙ্গেও। বিজেপি ও বাম-কংগ্রেস মিলিত হয়েছে তৃণমূলকে হারানোর জন্য। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সাগরদিঘি নির্বাচনে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। সিপিএম ভোট দিচ্ছে, বিজেপি ভোট দিয়েছে। এদের অশুভ আঁতাতে দেউলিয়াপনা সামনে এসে পড়েছে।

তৃণমূলকে ঠেকাতে অন্ধ বিরোধিতা

তৃণমূলকে ঠেকাতে অন্ধ বিরোধিতা

কুণাল ঘোষ বলেন, এরা যত বেশি এক হবে, তত বেশি তৃণমূল জিতবে মানুষের ভোটে। বলা হচ্ছে তৃণমূলকে হারাতে এক হন, তাহলে মেনে নিন সিপিএম, কংগ্রেস আর বিজেপি এক। এই কংগ্রেস কী করে ২০২৪-এ হারাবে বিজেপিকে? একুশের নির্বাচনে যে কংগ্রেসকে মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে তৃণমূলকে ঠেকাতে অন্ধ বিরোধিতা থেকে তারা জোটবদ্ধ হয়েছে।

অস্তিত্বের লড়াই করতে গিয়ে শত্রুরা একজোট

অস্তিত্বের লড়াই করতে গিয়ে শত্রুরা একজোট

তৃণমূল মুখপাত্রের কথায়, কিছু জনভিত্তিহীন দল এক হয়েছে নীতি বিসর্জন দিয়ে। তারা ভাবছে ২ আর ২ মিলিয়ে ৪ করবে। কিন্তু সবসময় সেই পাটিগণিত হয় না। কংগ্রেসের ওপরতলা দেখুক, যারা শূন্য পেয়েছে তারা বলছে লোকাল জোট হলে তারা অনুঘটকের কাজ করবে। অস্তিত্বের লড়াই করতে গিয়ে শত্রুরা একজোট হচ্ছে। জগাই মাধাই গদাই একজোট হচ্ছে।

আপনাদের দল বিজেপির দালালি করছে এখানে

আপনাদের দল বিজেপির দালালি করছে এখানে

কুণালের কটাক্ষ, কেন্দ্রে যে দল বিজেপিকে রুখতে চাইছে, সেই দলই এখানে বিজেপির দালালি করছে। কংগ্রেস বিজেপির দালালি করছে। তিনি বলেন, তৃণমূল অবিজেপি রাজ্যে যায়নি যে, তারা ভোট কেটে বিজেপিকে সাহায্য করবে। তৃণমূলের ক্ষতি হলে বিজেপির লাভ। কংগ্রেসিরা নিজেরা বিজেপিকে হারাতে পারছে না। তাই চাইছে না তৃণমূল হারাক বিজেপিকে। সোনিয়া খাড়গের দল এখানে বিজেপির দালালি করছে। গুজরাত ও উত্তরপ্রদেশে নিজেরা হেরেছেন। আপনাদের দল বিজেপির দালালি করছে এখানে।

কংগ্রেস কি আদৌ প্রস্তুত ২০২৪-এর নির্বাচনে?

কংগ্রেস কি আদৌ প্রস্তুত ২০২৪-এর নির্বাচনে?

কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কংগ্রেস কি আদৌ প্রস্তুত ২০২৪-এর নির্বাচনে? যদি পাটিগণিতের কথা বলি- কেন্দ্রে বিজেপি ৩৮ সতাংশ ভোট নিয়ে আছে। এখন বাকিরা এক হলে ৬০ শতাংশ ভোট পড়লে বিজেপি থাকবে না। কিন্তু এদের কোনো নীতি নেই। শুধু বলছে, আয় ভাই এক হয়ে চলি। বন্যার সময় সাপ আর ব্যাঙ এক হয়ে চালর মতো। এর কোনো ফল মিলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+