বিজেপিতে মোহভঙ্গ, ভোলবদলে কাউন্সিলরদের ‘ঘরওয়াপসি’তে বড় জয় তৃণমূলের

বিজেপি শিবিরে প্রত্যাঘাত করে নৈহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। শনিবার আস্থাভোটে সিংহভাগ কাউন্সিলর রায় দিল তৃণমূলের পক্ষেই।

বিজেপি শিবিরে প্রত্যাঘাত করে নৈহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। শনিবার আস্থাভোটে সিংহভাগ কাউন্সিলর রায় দিল তৃণমূলের পক্ষেই। ৩১ জন কাউন্সিলরের মধ্যে ২৩ জন তাঁদের সঙ্গে রয়েছেন বলে দাবি করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সেই কথাই প্রতিফলিত হল এদিন। বিজেপিকে হারিয়ে নৈহাটির দখল রইল তৃণমূলের হাতেই।

তৃণমূলের কামব্যাক

তৃণমূলের কামব্যাক

নৈহাটি পুরসভা ৩১টি ওয়ার্ডেই জয় পেয়েছিল তৃণমূল। লোকসভা ভোটের পর তাঁদের মধ্যে ১৮ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। এরপরই বিজেপি অনাস্থা আনে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল দাবি জানায়, কাউন্সিলররা তাঁদের সঙ্গেই রয়েছেন। তাঁদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে। তাঁদের ১০ জন তৃণমূলে ফিরে এসেছেন।

২৩ জন কাউন্সিলর তৃণমূলে

২৩ জন কাউন্সিলর তৃণমূলে

ফিরহাদের দাবি, ২৩ জন কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। নৈহাটি পুরসভা আমাদেরই ছিল, আমাদেরই আছে এবং আমাদেরই থাকবে। সেইমতো নৈহাটি রইল তৃণমূলেরই। এর আগে আস্থা ভোটে না গিয়ে রাজ্যের তরফে প্রশাসক বসানো হয়েছিল পুরসভায়। এদিন আস্থা ভোটে জয়ের পর স্বাভাবিক হল পরিস্থিতি।

নাটক, বিজেপি ধরাশায়ী

নাটক, বিজেপি ধরাশায়ী

নৈহাটি পুরসভার কাউন্সিলরদের দলবদলের পর অনাস্থা আনতেই এক প্রস্থ নাটক শুরু হয়েছিল। চারজন তৃণমূল কাউন্সিলর নিখোঁ হয়ে গিয়েছিলেন। এই ঘটনাতে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছিল বিজেপি। উল্লেখ্য এই চারজন তৃণমূলে ফিরে আসলেই আস্থা ভোটে জয় পেত তৃণমূল। তবে দেখা গেল ১০ জন কাউন্সিলর ফিরে এলেন তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+