বাড়িতে বাড়িতে মমতা! ২০ মাসে বাংলার ৮০ শতাংশ বাড়ি টার্গেট‘দিদিকে বলো’য়
‘দিদিকে বলো’র দ্বিতীয় পর্যায়ে ১০ দিনে ২০০০ গ্রামে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে তৃণমূল। একইসঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকে স্থির হয়, ২০ মাসের মধ্যে ৮০ শতাংশ বাড়িতে পা দেবে তৃণমূল।
'দিদিকে বলো'র দ্বিতীয় পর্যায়ে ১০ দিনে ২০০০ গ্রামে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে তৃণমূল। মঙ্গলবার দলের ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকে স্থির হয়, ২০ মাসের মধ্যে ৮০ শতাংশ বাড়িতে পা দেবে তৃণমূল। বাংলার প্রায় ১.৬ কোটি বাড়িতে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে
ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে বাংলায় জনসংযোগ অভিযানে দিদিকে বলো কর্মসূচির সূচনা হয়েছিল। এই কর্মসূচিতে প্রথম পর্যাযে সাফল্য পেয়েছে তৃণমূল। শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়। সেইসঙ্গে আগামী দিনের কর্মসূচিও স্থির করে দিয়েছেন। ২০ মাসের মধ্য বাংলার প্রতি বাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ স্থাপনের গুরু দায়িত্ব নিয়েছে তৃণমূল।

‘দিদিকে বলো’য় ব্লক সভাপতিরা
প্রথম পর্যায়ে বিধায়ক, সাংসদদের গ্রামে গ্রামে ঘুরে রাত কাটাতে দেখা গিয়েছিল। এবার ব্লক সভাপতিদের উদ্দেশ্যে সেই বার্তা দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সিও ছিলেন অভিষেকের এই ঘোষণার সময়।

‘দিদিকে বলো’ প্রথম পর্যায়ে সাফল্য
দলের ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের ডেকে পাঠানো হয়েছিল মঙ্গলবার। তৃণমূল ভবনে তাঁদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেই উঠে আসে এই তত্ত্ব। ‘দিদিকে বলো' প্রথম পর্যায়ে কতখানি সাফল্য পেল তা নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী লক্ষ্য স্থির করে দেওয়া হয় এই বৈঠকে।

৬০০ নেতা ২০০০ গ্রামে
দ্বিতীয় পর্যায়ের ‘দিদিকে বলো' রূপায়ণে মোট ৬০০ নেতাকে নামানো হচ্ছে। ২০০০ গ্রাম ও ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। তাঁরা আগামী ১০ দিনের মধ্যে এই লক্ষ্যামাত্রা পূরণ করবেন। ঘণ্টা তিনেকের জনসংযোগ কর্মসূচি সভা করবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন, গ্রামের কোনও কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া সারবেন ও রাত কাটাবেন।












Click it and Unblock the Notifications