Sandeshkhali: রেখা-গঙ্গাধরের নাম দিয়ে সন্দেশখালি কাণ্ডে FIR তৃণমূলের, পাল্টা হাইকোর্টে মামলা বিজেপি নেতার
বসিরহাটে ভোটের দিন যত এগিয়ে আসছে তত সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চাপান উতোর বাড়ছি। একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সন্দেখালিতে ভুয়ো ধর্ষণের অভিযোগ করায় রেখা পাত্র, গঙ্গাধর কয়াল সহ ১২ জনের নামে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে পাল্টা বিজেপি নেতা গঙ্গাধর কয়াল শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি তজয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন জানিয়েছেন তিনি। মামলা দায়ের হলে সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। গঙ্গাধর কয়াল হাইকোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির ঘটনায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। সেকারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজেপি নেতা গঙ্গাধর কয়াল অভিযোগ করেছেন তাঁর ছবি ব্যবহার করে ফেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এমন প্রচুর ফেক ভিডিও ছড়ানো হয়েছে বলে অভিযোগ। সন্দেশখালির পরিবেশ তার ফলে উত্তপ্ত হয়ে উঠেছে। সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছেন বলে হাইকোর্টে জানিয়েছেন গঙ্গাধর কয়াল।
মামলায় কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদনও জানানো হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
বিচারপতি বলেছেন, কি করে সিবিআই সরাসরি এই ভাবে মামলা নেবে? তাছাড়া সন্দেশখালির সব মামলা এখন ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের হোক। সোমবার শোনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। ২০০০ টাকা নিয়ে রেখা পাত্র ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।
সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই গঙ্গাধর কয়াল দাবি করেছিলেন এটা তাঁর গলা নয়। এআই ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু তাতেও নিরাপদ মনে করছেন না বলেই এই মামলা দায়ের। এদিকে আবার তৃণমূল কংগ্রেস সন্দেশখালির একের পর ভুয়ো অভিযোগ নিয়ে বসিরহাট থানায় এফআইআর দায়ের করেছে। তাতে নাম রয়েছে রেখা পাত্র, গঙ্গাধর কয়ালের। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ থাকায় এফআইআর দায়ের করা যায়নি।












Click it and Unblock the Notifications