লাঠি হাতে কুকুরের মতো ছোটানোর তোপ, দিলীপের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের
রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের কুকুরের মতো ছুটিয়ে মারার তোপ দাগায়, দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল কংগ্রেস। এর আগে কেশিয়াড়ির সভায় পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল।
হুগলির আরামবাগের সভা থেকে তৃণমূলকে নিশানায় কু-কথার বাণ ছেড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের কুকুরের মতো ছুটিয়ে মারবেন বলে তোপ দাগায়, এবার তাঁর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল কংগ্রেস। এর আগে কেশিয়াড়ির সভায় পুলিশকে নিশানা করায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।

কেশিয়াড়ির সভায় বিজেপির দখলে থাকা পঞ্চায়েত সমিতি ভাঙতে এলে পুলিশের জামা খুলে পিঠের চামড়া গুটিয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্ররোচনামূলক মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। কেশিয়াড়ি থানায় জেলা পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়।
West Bengal: Complaint filed against state BJP president Dilip Ghosh for allegedly threatening his political opponents with physical assault during a public speech in Arambagh yesterday.
— ANI (@ANI) December 21, 2018
তারপরও বাকসংযম না করে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। যারা রথযাত্রায় বাধা দিচ্ছে তাদের কুকুরের মতো ছুটিয়ে মারব। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
এবারই প্রথম নয়, এর আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাঁশে তেল মাখিয়ে রাখার কথা বলেছিলেন পঞ্চায়েত ভোটের আগে। তারপর গর্তে পুঁতে দেওয়া, শ্মশানে পাঠানোর বার্তা তো আছেই। এই ধরনের প্ররোচনা মূলক কথাবার্তা, শারীরিক নিগ্রহের হুঙ্কারের জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে বলে অভিযোগ তৃণমূলের। সেই কারণেই ফের আইনের আশ্রয় নেওয়া হল।












Click it and Unblock the Notifications