'বিতর্কিত' মন্তব্যের জেরে আইনি জালে অনুপম! পাল্টা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

'বিতর্কিত' মন্তব্যের জেরে আইনি জালে অনুপম! পাল্টা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি

আইনি জালে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের। শিলিগুড়িতে এই এফআইআর দায়ের করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল। এদিন তৃণমূলের এই সংগঠনের তরফ থেকে শিলিগুড়ি কমিশনারেটের সামনে বিক্ষোভও দেখানো হয়। যদিও এনিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অনুপম হাজরা।

রবিবার বিতর্কিত মন্তব্য

রবিবার বিতর্কিত মন্তব্য

অনুপম হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন রবিবার। নতুন দায়িত্ব পাওয়া বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেছিলেন, তাঁর করোনা হলে, প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন।

তৃণমূলের বিক্ষোভ

তৃণমূলের বিক্ষোভ

বিজেপি নেতা অনুপম হাজরার এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সকালে শিলিগুড়ি কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের উদ্বাস্তু সেল। হুঁশিয়ারি দিয়ে বলা হয় রাজ্যের সব থানাতেই অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআৎ দায়ের করা হবে।

 অনুপম হাজরাকে গ্রেফতারের দাবি

অনুপম হাজরাকে গ্রেফতারের দাবি

তৃণমূলের উদ্বাস্তু সেলের মহিলা সদস্যরাই প্রথম এফআইআর দায়ের করেন। বিতর্কিত মন্তব্যের জন্য অনুপম হাজরার গ্রেফতারের দাবিও তোলা হয়।

 পাল্টা হুঁশিয়ারি অনুপমের

পাল্টা হুঁশিয়ারি অনুপমের

যদিও এই এফআইআরের খবর কানে যেতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অনুপম। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে একটা এফআইআর হলেও, মমতা বন্দ্যোপাধ্য়ায় যতগুলো লাশ কেরোসিনে পুড়িয়েছেন ততগুলো এফআইআৎ তাঁর বিরুদ্ধে দায়ের করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+