‘ভাইপো খুন হলে কী হবে দিদি’, বিজেপি নেতার হুমকির পরই এফআইআর তৃণমূলের

‘তোমার ভাইপো যদি খুন হয়ে যায়, তখন কী হবে দিদি’। এই ভাষায় প্রকাশ সভায় হুমকি দিয়েছিলেন বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নির্মলচন্দ্র মণ্ডল।

'তোমার ভাইপো যদি খুন হয়ে যায়, তখন কী হবে দিদি'। এই ভাষায় প্রকাশ সভায় হুমকি দিয়েছিলেন বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নির্মলচন্দ্র মণ্ডল। বারাসত থানায় ওই বিজেপি নেতারা বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। অবিলম্বে বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে গ্রেফতার দাবি করা হয়।

‘ভাইপো খুন হলে কী হবে দিদি’, বিজেপি নেতার হুমকির পরই এফআইআর তৃণমূলের

অনুব্রত মণ্ডল অনুগামী বীরভূমের তৃণমূল নেতা দীপক ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন ওসির উর্দি খুলে নেবেন। এই ঘটনায় দীপক ঘোষকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল বিজেপি। শুক্রবার সেই অবস্থান বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা নির্মল মণ্ডল পাল্টা হুঙ্কার ছাড়েন।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই বলেন, তোমার ভাইপো যদি খুন হয়ে যায়, তখন কী হবে দিদি। পরোক্ষে অভিযোগের তির যে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল, তা সহজেই অনুমেয়। এরপরই তীব্র সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। বারাসত থানায় অভিযোগ দায়ের করে যুব তৃণমূল।

বিজেপি নেতা শুধু অভিষেককে খুনের হুমকি দিয়েই থেমে থাকেননি, তিনি এ প্রসঙ্গেই বলেন, কেরলে এখন আমাদের সঙ্গে সিপিএমের লড়াই হচ্ছে। ওরা একটা খুন করলে আমরা দুটো খুন করি। সিপিএম আরএসএসকে যমের মতো ভয় করে। সিপিএম মানে ক্রিমিনাল পার্টি অব ইন্ডিয়াকে আমরা যে ভাষায় জবাব দিচ্ছি কেরলে, এ রাজ্যেও সেই ভাষাতেই জবাব দেওয়া শুরু করব বলে হুঁশিয়ারিও দেন বিজেপি নেতা।

বিজেপি নেতার এই প্রকাশ্য খুনের হুমকির প্রতিবাদে এফআইআর দায়ের করে তৃণমূলের যুব নেতা সম্রাট তপাদার বলেন, অভিষেকের গায়ে যদি আঁচড়ও লাগে তবে বাংলায় আগুন জ্বলবে। রাজনীতিতে মত পার্থক্য থাকতেই পারে, তবে ওই বিজেপি নেতা যেভাবে খুনের হুমকি দিয়েছেন, তা বাংলার রাজনীতিতে বিরল। অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করতে হবে।

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের নেতা দীপক ঘোষ কয়েকদিন আগেই উসকানিমূলক বক্তব্য রেখেছেন। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকিও দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হোক। যে ভাষায় তৃণমূল নেতা হুমকি দিয়েছেন, তাঁকে জবাব দিতেই বিজেপি নেতা পাল্টা হুমকি ছাড়েন। যা নিয়ে বাংলার রাজনীতি ফের উত্তাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+