বিদ্যাসাগরের মূ্র্তি ভাঙচুরে অমিত শাহের বিরুদ্ধে জোড়া এফআইআর, ধৃত ৫৮

কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূ্র্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হল।

কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূ্র্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হল। জোড়সাঁকো থানা ও আমহার্স্ট স্ট্রিট থানায় জোড়া এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এখন পর্যন্ত ওই ঘটনার জেরে ৫৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

মূ্র্তি ভাঙচুরে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর

বিদ্যাসাগর কলেজের এক ছাত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে উসকানির অভিযোগে এফআইআর করেছেন। এফআইআর করা হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানাতেও। আমহার্স্ট স্ট্রিট থানা এই ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করেছেষ আর জোড়াসাঁকো থানা গ্রেফতার করেছে ২৩ জনকে।

অন্যদিকে লেনিন সরণিতে বিজেপির হোর্ডিং সরানো নিয়ে গন্ডগোলের জেরে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কমিশন থেকে। এদিকে নিজের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে অমিত সাহে বলেন, তারা কোনও কিছুতেই ভয় পান না। সাহস থাকলে কোনও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানো উচিত। এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন একাধিক ভিডিও প্রকাশ করে প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+