মোদীকে আধার-চ্যালেঞ্জ মমতার, ‘মোবাইলে লিঙ্ক করব না’ -হুঙ্কারের পর লড়াই এবার সুপ্রিমে

বুধবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, তিনি মোবাইলের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করবেন না। এবার সেই লড়াই গড়াল সু্প্রিম কোর্টে।

কেন্দ্রের আধার আইনকে প্রথম থেকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি কেন্দ্রের আধার-সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের তরফে আধার কার্ডে ব্যক্তিগত তথ্য দেওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

মোদীকে আধার-চ্যালেঞ্জ মমতার, ‘মোবাইলে লিঙ্ক করব না’ -হুঙ্কারের পর লড়াই এবার সুপ্রিমে

বুধবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, তিনি মোবাইলের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করবেন না। হুঙ্কার ছেড়ে মমতা বলেছিলেন, 'এজেন্সি আমার নম্বর কেটে দিক, আমি মোবাইলের সঙ্গে কোনওমতেই আধার লিঙ্ক করব না। তিনি জনসাধারণকে তাঁর পথ অনুসরণ করার আহ্বানও জানিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইলের সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছে প্রতি রাজ্যকেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এতদিনের দাবি মেনে আধার ছাড়াই রেশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সেইসঙ্গে আধার নম্বর সংযুক্তির সময়সীমা ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে আধার বাধ্যতামূলক হবে কি না তা নিয়ে ৩০ অক্টোবর শুনানি হবে সুপ্রিম কোর্টে। সম্প্রতি ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। তারপর আধার নম্বর সংযুক্তিকরণের নামে এই মৌলিক অধিকার হরণ এর পরিপন্থী। সেই কারণেই কেন্দ্রের আধার আইনকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার সু্প্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+