মমতাকে নিয়ে অশালীন কৈলাশ বিজয়বর্গীয়, চণ্ডীতলায় এফআইআর তৃণমূলের
রাজ্যে অব্যাহত কু-কথার তরজা। আর পাল্লা দিয়ে চলেছে এফআইআর। বাকযুদ্ধের দুই যুযুধান তৃণমূল ও বিজেপি।
হুগলি, ১৭ জানুয়ারি : রাজ্যে অব্যাহত কু-কথার তরজা। আর পাল্লা দিয়ে চলেছে এফআইআর। বাকযুদ্ধের দুই যুযুধান তৃণমূল ও বিজেপি। দিন তিনেক আগে কলকাতা ও দিল্লিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছিল বিজেপি। এবার বিজেপির বিতর্কিত নেতা কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের।
সোমবার হুগলির চণ্ডীতলা থানায় বিজয়বর্গীর বিরুদ্ধে এফআইআর করেন তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করায় বিজেপির ওই কেন্দ্রীয় পর্যবেক্ষকের বিরুদ্ধে এইআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১১ জানুয়ারি রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গী। লিখিত অভিযোগের পাশাপাশি ভিডিও ক্লিপিংসও জমা দেওয়া হয়েছে পুলিশের কাছে। সেই অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া এগোবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এখন তৃণমূলই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। প্রথমে মিথ্যা মামলায় জয়প্রকাশ মজুমদারকে ফাঁসানো হল, তারপর খড়গপুরে আমার বিরুদ্ধেও মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন আইন আইনের পথে চলবে। এভাবে তাদের দমিয়ে রাখা যাবে না।












Click it and Unblock the Notifications