TMC Leaders Expelled: “অভিষেককে সমর্থন দলবিরোধী কাজ?” তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে ‘তাজ্জব’ ২ শিক্ষক নেতা
TMC Leaders Expelled: অভিষেক ব্যানার্জির সমর্থনে বারবার সুর চড়িয়েছিলেন। তৃণমূলের এমনই দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করে দিল দল। দলবিরোধী কাজের অভিযোগ আনা হল তাঁদের বিরুদ্ধে। তৃণমূলের দুই শিক্ষক নেতাকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন দলের শিক্ষা সেলের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপরাধ কোথায়, বুঝতেই পারলেন না বহিষ্কৃতরা!
তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি পদে ছিলেন মণিশঙ্কর মণ্ডল। অন্যদিকে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি পদে ছিলেন প্রীতম হালদার। এদিন এক বিবৃতিতে দলের সমস্ত পদ থেকে তাদের বহিষ্কারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যদিও অফিসিয়াল নোটিস হাতে পাননি বলে দাবি মণিশঙ্কর মণ্ডলের।

বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর অভিষেকের নেতৃত্বের প্রশংসা করেছিলেন মণিশঙ্কর। এমনকী, অভিষেককে 'গেম চেঞ্জার দাদা' বলে পোস্টারও দেন মণিশঙ্কর। যদিও সেই পোস্টার দেওয়ার পর দলের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বসু ফোন করে হুমকি ও গালিগালাজ করেছিলেন বলে দাবি করেন মণিশঙ্কর। সেই রোষের জেরেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি মণিশঙ্করের।
তাঁকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল নয়, ব্রাত্য বসু নিয়েছেন বলে দাবি মণিশঙ্করের। অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় বের করে দিলে তবেই মেনে নেব বলেও জানান তিনি। অভিষেকের হয়ে সওয়াল করা দলবিরোধী হলে আগে করব, মন্তব্য তৃণমূলের শিক্ষক নেতার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে মুখ খোলা অপরাধ বলে মনে করছেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
বহিষ্কারের খবর আসতেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মণিশঙ্কর মণ্ডল। অভিষেকের ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, "পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।" আর এই পোস্টের পরই তুঙ্গে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ভণ্ড ও ফেক বলে কাদের নিশানা করলেন দলের শিক্ষক নেতা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে।
আরজি করকাণ্ডের মাঝে জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিলে অভিষেককে মন্ত্রিসভায় আনার জন্যে প্রকাশ্যে সরব হয়েছিলেন মণিশঙ্কর। অন্যদিকে, দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারের দাবি, অভিষেকের সমর্থনে মুখ খোলায় ব্রাত্য বসু গালিগালাজ পর্যন্ত করেছেন। সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলেও দাবি তাঁর।












Click it and Unblock the Notifications