আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় স্ত্রীর নাম! হুগলির পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করল তৃণমূল

আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় স্ত্রীর নাম! হুগলির পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করল তৃণমূল

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ বহিষ্কার করা হল তৃণমূলে পঞ্চায়েত প্রধানকে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষতিগ্রস্তদের তালিকায় যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের নাম না দিয়ে, নিজের স্ত্রী-সহ এলাকায় বেশ কয়েকজন অনুগামী নাম তুলে দেন। এই ঘটনা প্রকাশ হয়ে পড়তেই, অভিযুক্ত নেতাকে সতর্ক করেছিল তৃণমূল। স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নেতাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন।

ত্রাণ দুর্নীতি বহিষ্কার তৃণমূল পঞ্চায়েত প্রধান

ত্রাণ দুর্নীতি বহিষ্কার তৃণমূল পঞ্চায়েত প্রধান

স্থানীয় সাংসদ পদত্যাগের কথা বললেও তা করেননি ওই পঞ্চায়েত প্রধান। এরপর তৃণমূল ভবনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদবকে ডেকে পাঠান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে এবং তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই অভিযুক্ত নেতাকে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়ে বলেছিলেন, আম্ফানের ত্রানের টাকা নয়ছয় করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছিলেন আম্ফানে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক আক্যাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। এরজন্য কারও কাছে তদ্বির করার প্রয়োজন নেই বলেও জানিয়েছিলেন তিনি।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হুগলির চণ্ডীতলার গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্রনাথ সিং-এর বিরুদ্ধে আম্ফানের ত্রাণ বিলিতে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ আম্ফানেত ক্ষতিগ্রস্তদের যে ১১৯ জনের তালিকা তৈরি করা হয়েছিল, তাতে স্ত্রী-স অনুগামীদের নাম ছিল। কিন্তু এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম সেই তালিকা থেকে বাদই থেকে যায়। অভিযোদ সামনে আসতেই প্রশাসনের নির্দেশে সেই তালিকা বাতিল করে দেওয়া হয়।

বিরোধীদের চাপে প্রকাশ্যে অভিযোগ

বিরোধীদের চাপে প্রকাশ্যে অভিযোগ

এলাকায় বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বিজেপির আন্দোলনের জেরে আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় কারচুপির বিষয়টি সামনে আসে। জেলা নেতৃত্বের কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিল রাজ্য নেতৃত্ব। স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নেতাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তা না করায় অভিযুক্ত নেতাকে শেষ পর্যন্ত বহিষ্কার করল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+