অবশেষে কুন্তল-শান্তনুকে বহিষ্কার করে তৃণমূল বলল, প্রতিহিংসার রাজনীতি চলছে

নিয়োগ দুর্নীতিতে অবশেষে পদক্ষপ করল তৃণমূল। অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। এর আগে নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর ঘোষণা করা হয়।

এরপর আজ মঙ্গলবার গ্রেফতারের দেড়মাসের মাথাতে যুবনেতা কুন্তলকে বহিষ্কারের ঘোষণা করা হয়। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের পাঁচদিনের মাথাতে শান্তনুকেও তৃণমূলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। যদিও অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 রীতিমত অস্বস্তি বাড়ছে শাসকদলের

রীতিমত অস্বস্তি বাড়ছে শাসকদলের

নিয়োগ দুর্নীতিতে রীতিমত অস্বস্তি বাড়ছে শাসকদলের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একের পর এক তৃণমূল নেতার নাম সামনে আসছে। এমনকি চাকরি বাতিল হচ্ছে একের পর এক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের। যা নিঃসন্দেহে চাপ বাড়ছে তৃণমূলের উপর। এই অবস্থায় আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং ব্রাত্য বসু। সেখানেই কুন্তল এবং শান্তুনুকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়।

 দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই আপোস নয়।

দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই আপোস নয়।

এই প্রসঙ্গে শশী পাঁজার দাবি, দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই আপোস নয়। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে শাসকদল। কখনই তৃণমূল দোষীদের সমর্থন করে না বলে এদিন মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। তবে তদন্তে গতি আনার কথা বলছেন তিনি। একই সঙ্গে রাজ্যের মন্ত্রীর কথায়, এই কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই তৃণমূলের সঙ্গে অন্যান্য দলের পার্থক্য বলে দাবি। এই প্রসঙ্গে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান শশী পাঁজা। এমনকি সে দলে গেলে যে সবাই ওয়াশিং মেশিনে পড়ে যায় বলে দাবি তাঁর।

প্রতিহিংসার অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

প্রতিহিংসার অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, বিজেপির একাধিক্ লোক রয়েছে। এমনকি শুভেন্দু ঘনিষ্ঠের নাম সামনে আসছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ রাজ্যের মন্ত্রীর। কোনও এক অজ্ঞাত কারণে সেখানে তদন্ত যাচ্ছে না বলেও অভিযোগ। শুধু তাই নয়, ব্রাত্যের দাবি, ২০১৪ সাল থেকে একটা নোংরা রাজনীতি চলে আসছে। দুর্নীতিগ্রস্থ বলে কালিমালিপ্ত করা হচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছু নয় বলে দাবি তৃণমূল নেতার। তাঁর মতে, উন্নয়ন এবং ভোটে না পেরে এমন রাজনীতি করা হচ্ছে। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ ফের তৃণমূলকে ভোট দেবে বলেও দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+