বসিরহাটে নুসরতের সমর্থনে তৃণমূলের মহা মিছিল, দেখা নেই প্রার্থীর

প্রচারে দেখা নেই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নুসরত জাহানের। যদিও তার অপেক্ষায় স্থানীয় নেতৃত্ব বসে নেই।

লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত সারা রাজ্যের রাজনৈতিক কর্মীরা। উত্তর থেকে দক্ষিণ - সব জায়গাতেই প্রার্থীরা জমিয়ে প্রচার সারছেন। যাদবপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী ইতিমধ্যে প্রচারে নেমেছেন। তবে প্রচারে দেখা নেই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নুসরত জাহানের। যদিও তার অপেক্ষায় স্থানীয় নেতৃত্ব বসে নেই।

বসিরহাটে নুসরতের সমর্থনে তৃণমূলের মহা মিছিল, দেখা নেই প্রার্থীর

তৃণমূল নেতৃত্বের নির্দেশমতো বসিরহাট জুড়েই নুসরতের সমর্থনে প্রচারে নেমে পড়ছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। সূত্রের খবর আগামী ২৩ ও ২৪ মার্চ সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ জনসভা থেকে প্রথম প্রচার শুরু করবেন টলি তারকা নুসরত। সেই জনসভার আগে জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে রবিবার ছুটির দিনে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা ও পরিবহণের কর্মাধ্যক্ষ ফিরোজ কামালের গাজির নেতৃত্বে হাসনাবাদের ইচ্ছামতী নদীর ওপর নবনির্মিত বনবিবি সেতু দিয়ে নুসরতের সমর্থনে মহা মিছিল বেরোল হাসনাবাদ, পার হাসনাবাদে।

ফিরোজ কামাল গাজি বলেন, লোকসভা কেন্দ্রে প্রায় ৯৫ হাজার নতুন ভোটার হয়েছেন। শুধু সময়ের অপেক্ষা তাঁদের অভিনেত্রী নুসরতকে ভোট দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস যেভাবে গত পাঁচ বছরে সুন্দরবন লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ, বাদুড়িয়া, বসিরহাট উত্তর ও দক্ষিণ হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছে ও বিভিন্ন প্রকল্পের মানুষ যেভাবে তার সুবিধা পেয়েছে, সেটা দেখে এবার ভোট হবে। ধর্ম ভেদাভেদ ভুলে রেখে বাংলায় সম্প্রীতির মধ্য দিয়ে এবারের লোকসভা ভোট হচ্ছে বলে কামাল দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+