ইদ্রিশের বিদ্বেষমূলক ভাষণ সমর্থন করছে না দল, বললেন পার্থ
কলকাতা, ২ জানুয়ারি: ইদ্রিশ আলি বলেছিলেন, সারদা-কাণ্ডে যদি সিবিআই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে, তা হলে গোটা বাংলায় আগুন জ্বলবে। সেই আগুনে অনেককে পুড়ে মরতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানালেন, এ কথা বলা উচিত হয়নি। এমন উসকানিমূলক মন্তব্য করায় ইদ্রিশ আলিকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: সারদায় মমতাকে গ্রেফতার করলে আগুন জ্বলবে বাংলায়, হুমকি ইদ্রিশ আলির
৩০ ডিসেম্বর সন্দেশখালিতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয়। তিনি শুধু পশ্চিমবঙ্গের অগ্নিকন্যাই নন, সারা ভারতের অগ্নিকন্যা। যদি সিবিআই তাঁকে ছোঁয় কিংবা গ্রেফতার করে, তা হলে গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। অনেককে তাতে পুড়ে মরতে হবে। তাঁকে কলঙ্কিক করার চেষ্টা করলে মানুষ ছেড়ে কথা বলবে না।" এর পরই দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই ঘটনার নিন্দা করে। যদিও তার পর ক্ষমা চাইতে রাজি ছিলেন না তিনি।

কিন্তু পার্থবাবু সাফ জানিয়ে দিলেন, দল এমন মন্তব্যকে সমর্থন করে না। ইদ্রিশ আলিকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পশ্চিমবঙ্গে নৈরাজ্য বরদাস্ত করা হবে বলেও দাবি করেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications