যোগী রাজ্যে ট্রেন থেকে ধাক্কায় মৃত রাজ্যের মা-মেয়ে! দেহ ফিরতেই বিক্ষোভ তৃণমূলের
মথুরার কাছে ট্রেনে ছিনতাইবাজদের খপ্পর থেকে বাঁচতে গিয়ে মৃত্যু হওয়া রাজ্যের বাসিন্দা মীনা কুমারী ডোম এবং মনীষা কুমারী ডোমের দেহরবিবার পৌঁছয় দুর্গাপুরে।
মথুরার কাছে ট্রেনে ছিনতাইবাজদের খপ্পর থেকে বাঁচতে গিয়ে মৃত্যু হওয়া রাজ্যের বাসিন্দা মীনা কুমারী ডোম এবং মনীষা কুমারী ডোমের দেহ রবিবার পৌঁছয় দুর্গাপুরে। দেহ পৌঁছনোর পরেই আরপিএফ-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। ট্রেনে এই মৃত্যু নিয়ে এখনও পর্যন্তরেল কর্তৃপক্ষের তরফে কোনও বয়ান পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের রাঁচি কলোনির বাড়ি থেকে বেরিয়েছিলেন মা ও মেয়ে। মেয়ে মনীষা কুমারী ডোম(২০)কে রাজস্থানের কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য যাচ্ছিলেন মা মীনা কুমারী ডোম(৪৫)। দিল্লিকে থেকে রাজস্থান যাওয়ার পথে মথুরার কাছে ট্রেনে হানা দেয় ছিনতাইবাজরা। সঙ্গে থাকা যাবতীয় জিনিস ছিনিয়ে নেওয়ার
চেষ্টা করে। সঙ্গে মনীষার অ্যাকাডেমিক রেকর্ডের পুরোটাই ছিল। সেই ব্যাগ ধরে টানাটানির সময় মা মীনা কুমারীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। এরপর মেয়েও মাকে বাঁচাতে ঝাঁপ দেন। বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর রবিবার দুর্গাপুরে এসে পৌঁছয় দুজনের দেহ। স্টেশনেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। মৃতের পরিবারের সদস্যরা ট্রেনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও
এসম্পর্কে রেলের তরফে কোনও উত্তর মেলেনি।












Click it and Unblock the Notifications