তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষায় জয়ের ব্যবধান আকাশ-ছোঁয়া, লিফলেট-বিতর্কে জবাব

খড়গপুর সদর কেন্দ্রে উপনির্বাচনের আগে লিফলেটে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস ১৬ শতাংশ ভোটে এগিয়ে থাকছে। এই লিফলেট বিতর্কের মুখে পড়ে তৃণমূল জবাব দিয়েছে তাদের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট তুলে ধরে।

খড়্গপুর সদর কেন্দ্রে উপনির্বাচনের আগে লিফলেটে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস ১৬ শতাংশ ভোটে এগিয়ে থাকছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার জিতছেন খড়গপুর কেন্দ্র থেকে। এই লিফলেট বিতর্কের মুখে পড়ে তৃণমূল পাল্টা জবাব দিয়েছে তাদের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট তুলে ধরে। অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে তৃণমূলের জয়ের ব্যবধান।

তৃণমূল জেলা সভাপতির দাবি

তৃণমূল জেলা সভাপতির দাবি

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি দাবি করেন, খড়গপুরে লিফলেট বিলি কে করেছে বলতে পারব না। তবে কেউ তো করেছে, না হলে বিলি হল কী করে। আমরা কিছুই জানি না। ওই লিফলেটে দাবি করা হয়েছে তৃণমূল ১৬ শতাংশ ভোটে জিতছে। আমাদের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, তৃণমূল জিতছে ২২ শতাংশ ভোটে। তৃণমূল লেফলেট তৈরি করলে ২২ শতাংশ লিখত, ১৬ শতাংশ নয়।

লিফলেট বিতর্কে তৃণমূল-বিজেপি

লিফলেট বিতর্কে তৃণমূল-বিজেপি

খড়গপুর সদর উপনির্বাচনের প্রচারের শেষদিন লিফলেট বিলি হয়। সেই লিফলেটে দাবি করা হয় কোন প্রার্থী কত ভোট পেতে পারেন। শতাংশের জয়ের ব্যবধানও জানানো হয় লিফলেট। এর আগে এমন প্রচার দেখেনি কোনও নির্বাচন। ২০১৯-এর উপনির্বাচন তাও দেখিয়ে দিল। লিফলেট বিলি নিয়ে এরপর চাপান উতোর শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে

লিফলেট বিলির পরই বিজেপির দাবি

লিফলেট বিলির পরই বিজেপির দাবি

খড়গপুর সদর উপনির্বাচনের প্রচারের শেষদিন এই লিফলেট বিলির পরই বিজেপির দাবি, এর পিছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত। বিজেপি এই মর্মে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছে। তাদের অভিযোগ, এর পিছনে রয়েছে তৃণমূল। ভোটারদের প্রভাবিত করতেই এই লিফলেট বিলির পরিকল্পনা করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল।

তৃণমূলের পাল্টা দাবি লিফলেট বিলি প্রসঙ্গে

তৃণমূলের পাল্টা দাবি লিফলেট বিলি প্রসঙ্গে

তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, তাদের কেউ এই ঘটনায় জড়িত নয়। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। তাই কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছেন না তৃণমূল নেতারা। তৃণমূল এই কেন্দ্রে জিতছে। তাই নেগেটিভ প্রচারের কোনও দরকার নেই। ইতিবাচক প্রচারেই তাঁরা জিতবেন। তাঁদের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে জয়ের ব্যবধান দাঁড়াবে ২২ শতাংশ।

লিফলেটে কী রয়েছে

লিফলেটে কী রয়েছে

এই লিফলেটে বলা হয়েছে, তৃণমূল প্রার্থী ভোট পেতে পারেন ৪৫ শতাংশ। আর বিজেপি প্রার্থী পাবেন ২৯ শতাংশ ভোট। অর্থাৎ ১৬ শতাংশ ভোটে এবার বিজেপিকে হারাবে তৃণমূল কংগ্রেস। ওপিনিয়ন পোলের উল্লেখ করে এই দাবি উত্থাপন করা হয়েছে বিতর্কিত লিফলেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+