সিপিএমকে পার্টি অফিস ফেরাল তৃণমূল! বিজেপিকে রুখতে নয়া কৌশল অনুব্রত-গড়ে
লোকসভা ভোটে বঙ্গে উত্থান হয়েছে বিজেপির। এমনকী অনুব্রত মণ্ডলের গড় বীরভূমেও মসৃণ জয় পানি তৃণমূল। বিজেপি বীরভূমের দুই কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়।
লোকসভা ভোটে বঙ্গে উত্থান হয়েছে বিজেপির। এমনকী অনুব্রত মণ্ডলের গড় বীরভূমেও মসৃণ জয় পানি তৃণমূল। বিজেপি বীরভূমের দুই কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়। এই অবস্থায় বীরভূমে গেরুয়া শিবিরকে ঠেকাতে সিপিএমকে তাদের কার্যালয় ফিরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাম নেতৃত্ব।

লোকসভা ভোটে মোক্ষম ধাক্কার পর
রাজ্যের অন্য জেলার মতো বীরভূমেও শাসকদলে ভাঙন লেগেছে। বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই সুমিতঞ্জন মণ্ডল। তাঁর সঙ্গে দল ছেড়েছেন বোলপুরের প্রায় হাজার দেড়েক তৃণমূল কর্মীও। পঞ্চায়েত ভোটে এই জেলায় যখন সবকিছুই তৃণমূলের অনুকূলে ছিল, লোকসভা ভোট দিয়েছে মোক্ষম ধাক্কা।

পার্টি অফিস এখন সিপিএমের হাতে
অনুব্রতর গড়ে বিজেপি এবার দাঁত ফোটাতে শুরু করেছে। তৃণমূলকে ভেঙে বাড়ছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে এই অবস্থায় সিপিএমকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তৃণমূল। এক বছরের বেশি সময় ধরে বোলপুরের রায়পুর-সুপুর পঞ্চায়েতের রজতপুরে সিপিএমের পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। সেই পার্টি অফিস এখন সিপিএমের হাতে তুলে দিল তৃণমূল।

বিজেপিকে ঠেকাতে পার্টি অফিস ফেরত
বিজেপিকে ঠেকাতে পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের। রাতারাতি পার্টি অফিসের প্রতীক ও রং পরিবর্তন হয়ে গেল। তৃণমূলের সব চিহ্ন মুছে ফেলে পার্টি অফিসের দেওয়াল হয়ে গেল সাদা। মঙ্গলবার সকাল পার্টি অফিসটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল এলাকা সিপিএম কর্মীদের হাতে।

সংগঠন বাড়ছে, তাই পার্টি অফিস ফেরত
এদিকে দীর্ঘদিন পর পার্টি অফিস ফিরে পেয়ে খুশি সিপিএম কর্মী-সমর্থকরা। বোলপুরের রজতপুরের স্থানীয় সিপিএম নেতা গৌতম ঘোষ বলেন, আমাদের সংগঠন বাড়ছে। তাই পার্টি অফিস ফেরত দিতে বাধ্য হয়েছে তৃণমূল। তৃণমূলের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছে সিপিএম।












Click it and Unblock the Notifications