২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে কাদের টিকিট, পর্যালোচনায় মান নির্ধারণ করে দিল তৃণমূল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, এমলাকার মানুষ যেমন প্রার্থীকে চান, ঠিক তেমনই প্রার্থী দেবে দল। এবার ফর্মুলা মেনে প্রার্থী দেওয়া হবে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার আগে জনপ্রিয়তার পরীক্ষা করে নেবে তৃণমূল। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন কি না তা দেখেই টিকিট বিতরণ করা হবে। অতীত থেকে শিক্ষা নিয়েই নয়া এই পন্থা অবলম্বন করছে রাজ্যের শাসকদল।

কাদের টাকিট দেওয়া হবে, পর্যালোচনা
পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তাই এখন থেকেই কাদের টাকিট দেওয়া হবে তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্যের তরফে জেলা নেতৃত্বকে সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতি কড়া বার্তাই দিয়েছেন।

প্রয়োজন হবে মানুষের শংসাপত্রের
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দাদার জলের বোতল বয়ে কিংবা দাদার অনুগামী হয়ে মুখ দেখিয়ে টিকিট পাওয়া যাবে না। দল তেমন ব্যক্তিকে প্রার্থী হিসেবে অনুমোদনও দেবে না। পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে প্রয়োজন হবে মানুষের শংসাপত্রের। মানুষ শংসাপত্র না দিলে সেই ব্যক্তিকে প্রার্থী করা যাবে না আসন্ন পঞ্চায়েতে।

মোবাইল নম্বরও দিয়েছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, এমলাকার মানুষ যেমন প্রার্থীকে চান, ঠিক তেমনই প্রার্থী দেবে দল। এবার ফর্মুলা মেনে প্রার্থী দেওয়া হবে। ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রা্র্থী বাছাই সংক্রান্ত বিষয়ে জনতার মতামত নিতে মোবাইল নম্বরও দিয়েছেন অভিষেক।

স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী তৃণমূলে
তৃণমূলে কার ভাগ্য়ে সিকে ছিঁড়বে, তা অদূর ভবি্ষ্যতেই জানা যাবে। আপাতত পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেস চাইছে স্বচ্ছ ভাবমূর্তির এমন প্রার্থীকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করাতে যাঁর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করতে পারেন এলাকার মানুষ।

মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন
অভিষেক বন্দ্যোপাদ্যায় সাফ জানিয়ে দিয়েছেন চুলচেরা বিশ্লেষণ করেই দলীয় প্রার্থী ঠিক হবে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে চলেছেন দিদির দূতেরা।

দুর্নীতির সঙ্গে কোনো আপোশ নয়
একাধিক জেলায় পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। যে সমস্ত পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস এটা স্পষ্ট করে দিয়েছে যে, দুর্নীতির সঙ্গে কোনো আপোশ করবে না তারা।

দু-তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব
সমস্ত স্তর থেকে মতামত নিয়ে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। একটি তালিকা তৈরি করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দু-তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

যেমন প্রার্থী বেছে নিতে চাইছে তৃণমূল
তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, এলাকার মানুষ চেনেন এমন লোককে প্রার্থী করতে হবে। প্রার্থী হতে গেলে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হতে হবে। সারাবছর মানুষের পাশে থেকে কাজ করতে পারবেন, এমন কাউকেই প্রার্থী হিসেবে বেছে নিতে চাইছে তৃণমূল। আর গতবার জিতেছিলেন কিন্তু বর্তমানে তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন এমন জনপ্রতিনিধিদের চিহ্নিত করতে চাইছে তৃণমূল।

যুব মহিলাদের বাছাইয়ে জোর
তৃণমূল ঠিক করেছে, যে ব্যক্তি জনপ্রিয়তা হারিয়েছেন, তিনি টিকিট পাবেন না। পঞ্চায়েত নির্বাচনে তরুণ প্রজন্ম ও মহিলাদের এগিয়ে আনতে চাইছে তৃণমূল। যুব মহিলাদের কাঁধে ভর দিয়ে আর স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখেই তৃণমূল চাইছে ভোট বৌতরণী পার করতে।












Click it and Unblock the Notifications