এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা তৃণমূল কংগ্রেসের! পুরভোটের প্রচার আর সিএএ-প্রতিবাদ একসঙ্গে
একদিকে পুরভোটের প্রচার, অন্যদিকে সিএএ-র প্রতিবাদ- দুই কর্মসূচিই একইসঙ্গে চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আর এ জন্য তৃণমূল হাতিয়ার করছে জনসংযোগকেই।
একদিকে পুরভোটের প্রচার, অন্যদিকে সিএএ-র প্রতিবাদ- দুই কর্মসূচিই একইসঙ্গে চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আর এই জন্য তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে জনসংযোগকেই। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সিএএ-র প্রতিবাদ ও পুরভোট নিয়ে প্রচার চালাবে বলে মনস্থ করেছে। শুক্রবার তৃণমূল ভবনে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

মমতার তিন জনসভা
শুধু বাড়ি বাড়ি প্রচারই নয়, ময়দানে নামছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বনগাঁ, কল্যাণী ও রানাঘাটে তিনটি জনসভা করবেন। কোন তিনদিন তিনি সভা করবেন তা ঠিক হবে পরে। জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃণমূলের প্রচারাভিযান।

তৃণমূলের কর্মসূচি
তিনি বলেন, ১ ফেব্রুারি দুপুরে দুটোয় প্রতিবাদ সভা হবে। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ব্লক ও ওয়ার্ডে। ৬ ফেব্রুয়ারি মৌন মিছিল করা হবে। ৭ ফেব্রুয়ারি হবে পথসভা। ওইদিনই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এরপর ৮ ও ৯ ফেব্রুয়ারি জনপ্রতিনিধিরা তফশিলিদের বাড়িতে প্রচারে যাবেন। ১০ তেকে ১৩ ফেব্রুয়ারি বুথে বুথে জনসংযোগ কর্মসূচি পালন করা হবে।

দলীয় সংগঠনেও রদবদল
এদিন দলীয় সংগঠনেও রদবদল করা হল। তৃণমূল ভবনে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া বাঁকুড়ার সভাপতি বদলের। বাঁকুড়ার নয়া সভপতি হন শুভাশিস বটব্যাল। সহ সভাপতি করা হয় শ্যামল সাঁতরাকে। উল্লেখ্য, লোকসভা ভোটের পরই শ্যামল সাঁতরাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications