বাংলায় উন্নয়নে বাধা তৃণমূল! ক্ষমতায় এলে কোন পথে কাজ, জানালেন যোগী আদিত্যনাথ
বাংলার উন্নয়নে সব থেকে বড় বাধা তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে রাজ্যে প্রথম সভা করতে এসে বনগাঁ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বাংলার উন্নয়নে সব থেকে বড় বাধা তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে রাজ্যে প্রথম সভা করতে এসে বনগাঁ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বাংলায় ক্ষমতায় এলে মোদীর নেতৃত্বে উত্তর প্রদেশের মতো উন্নয়ন হবে। এদিন সবমিলিয়ে চারটি সভা করার কথা রয়েছে যোগীর।

বনগাঁ থেকে যোগীর অভিযোগ
বনগাঁর সভা থেকে যোগী আদিত্যনাথের অভিযোগ, বাংলায় বেকারত্ব বেড়েছে। কেননা বাংলায় উন্নয়ন হয়নি। উন্নয়নে বড় বাধা তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী
শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। বাংলায় বিনিয়োগে এলে তৃণমূলের গুণ্ডারা অপমান করে
বলে অভিযোগ করেন তিনি। বাংলা ও দেশের সুরক্ষায় আপস করা হচ্চে বলেও অভিযোগ করেন তিনি।

'মোদীকে প্রধানমন্ত্রী চাইছে দেশ'
বনগাঁর সভা থেকে যোগী আদিত্যনাথের দাবি গোটা দেশ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে। তিনি বলেন, ৫ বছরে মোদী যে কাজ করেছেন, তার নিরিখেই মানুষ তাঁকে ক্ষমতায় ফেরাতে চায় বলে মন্তব্য করেন তিনি।

'উত্তর প্রদেশের পথেই বাংলায় উন্নয়ন'
এদিন যোগী বলেন, কেন্দ্রীয় সরকার যেসব উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে, সেসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ। অথচ দুবছরে উত্তরপ্রদেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
উত্তর প্রদেশে ২ বছরে ২৪ লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। ২ কোটি ১৪ লক্ষ কৃষকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি নিজের রাজ্যে ৩ কোটি ৫৫ লক্ষ গরিবকে রেশন দেওয়ার কথাও উল্লেখ করে তিনি।












Click it and Unblock the Notifications