দলীয় কর্মসূচি থেকে ফেরার পরই মৃত্যু! তৃণমূল কাউন্সিলরের মৃত্যুতে গভীর রহস্য

সকাল ১০টা নাগাদ তিনি ৩২ নম্বর ওয়ার্ডেই একটি ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচিতে য়োগ দিতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে আসার পর কী ঘটনা ঘটে, তা স্পষ্ট নয়।

তৃণমূল কাউন্সিলরের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দমদমে। রবিবার নিজের বাড়িতেই সঞ্চিতা দত্ত নামে ওই কাউন্সিলরের রহস্যজনকভাবে মৃত্যু হয়। দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পরই তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তারপরই তাঁকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দলীয় কর্মসূচি থেকে ফেরার পরই রহস্যমৃত্যু তৃণমূল কাউন্সিলরের

দক্ষিণ দমদম পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সঞ্চিতাদেবী। তাঁর মৃত্যুর পরই টালা থানায় ফোন করে খবর দেওয়া হাসপাতালের পক্ষ থেকে। এরপর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। সঞ্চিতাদেবীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সৌজন্যে : ফেসবুক

এদিন সকাল ১০টা নাগাদ তিনি ৩২ নম্বর ওয়ার্ডেই একটি ডেঙ্গি প্রতিরোধ কর্মসূচিতে য়োগ দিতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে আসার পর কী ঘটনা ঘটে, তা স্পষ্ট নয়। আত্মীয়-পরিজনরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে কর্মসূচি সেরে বাড়ি ফেরার পরই এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়।

মেয়ের অসুস্থতার খবর পেয়েই ডানকুনি থেকে হাসপাতালে আসেন বাবা আর এন গিরি। হাসপাতালে গিয়েই জানতে পারেন তাঁর মেয়ে আর নেই। তিনি সঞ্চিতার মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+