ব্যবসায়ীর মাথায় কোপ অনুগামীদের, ফের বিতর্কে তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

কলকাতা, ১৭ অক্টবর : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের। এবার গড়িয়ার পাঁচপোতায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। অভিযোগ, কাউন্সিলরের প্ররোচনাতেই তাঁর অনুগামীরা হামলা চালায় ব্যবসায়ীর উপর। গণেশ প্রসাদ নামে এক ব্যবসায়ীর মাথায় কোপ মারা হয় রবিবার রাতে।

বাইকে বাড়ি ফিরছিলেন গড়িয়ার ব্যবসায়ী গণেশ প্রসাদ। তখনই তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করা হয়। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। গণেশবাবুর দাবি, তাঁর সোনার চেন ও ব্রেসলেটও ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। বিভাস মুখোপাধ্যায়ের অনুগামীরাই তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

ব্যবসায়ীর মাথায় কোপ অনুগামীদের, ফের বিতর্কে তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

কিন্তু কেন এই হামলা? গণেশবাবু হাসপাতালের বেডে শুয়ে বলেন, বৃহস্পতিবার রাতে পাড়ায় বিসর্জন চলছিল। সেই বিসর্জনকে কেন্দ্র করে অভীক দাশগুপ্ত নামে স্থানীয় এক ব্যবসায়ীর উপর চড়াও হন কাউন্সিলর অনুগামীরা। তখন তিনি মধ্যস্থতা করে অভীককে রক্ষা করেন তাঁদের হাত থেকে। সেই রাগ থেকেই এই হামলা বলে অভিযোগ তাঁর।

শনিবারও একইভাবে তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। সোনাপুর থানায় কাউন্সিলরের দুই অনুগামী কাশী ও বাপ্পার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। এখনও গ্রেফতার হননি তাঁরা। এর আগেও একাধিক ঘটনায় বিতর্কে জড়িয়েছেন বিভাসবাবু। তোলাবাজি থেকে জুলুম, মারধর এলাকায় দাপট চলে তাঁর।

কিছুদিন আগেই এক চিকিৎসক দম্পতির কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গায়ের জোর রেল অবরোধ তুলে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদ করলেই শাস্তি দেন কাউন্সলর নিজেই। সেই ধারা অব্যাহত এলাকায়। তাঁর ভয়ে শঙ্কিত এলাকাবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+