মধ্যমগ্রামে রহস্যজনক খুন তৃণমূল কাউন্সিলরের শাশুড়ি, দেখুন ভিডিও
মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরে তৃণমূল কাউন্সিলেরর শাশুড়িকে গুলি করে হত্যা। মৃতের নাম দিপালী বিশ্বাস। ঘটনায় পারিবারিক গোলযোগের অভিযোগ দায়ের করা হয়েছে মধ্যমগ্রাম থানায়। ঘটনার তদন্ত শুরু করেছি পুলিশ।
মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরে তৃণমূল কাউন্সিলেরর শাশুড়িকে গুলি করে হত্যা। মৃতের নাম দিপালী বিশ্বাস। ঘটনায় পারিবারিক গোলযোগের অভিযোগ দায়ের করা হয়েছে মধ্যমগ্রাম থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মধ্যমগ্রামের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্নানী বিশ্বাস। তাঁরই শাশুড়ি দিপালী বিশ্বাস। বয়স ৬৫-র আশপাশে। শুক্রবার সন্ধের পর তিনি বাড়িতে একাইছিলেন। বড় ছেলে ও পুত্রবধূ বর্নালী ওষুধ কিনতে বাইরের গিয়েছিলেন। এই সময় ছাদ ভেঙে ঘরে ঢোকে এক বা একাধিকা আততায়ী। প্রথমে স্প্রে করে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর গুলি করে তাঁকে হত্যা করা হয়।
বর্নালি বিশ্বাস ও তাঁর স্বামী বাড়িতে এসে কোনও সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘরে গুলিবিদ্ধ দেহ মেলে। রাতেই পুলিস মৃতদেহ উদ্ধার করে বারাসাত হাসপাতাল এ পাঠায়। কিন্তু কে বা কারা কী কারণে খুন করেছে সে সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।













Click it and Unblock the Notifications