বরাকরে বাড়ির সামনে খুন তৃণমূল নেতা, সামনে থেকে চারটি গুলি কেড়ে নিল প্রাণ
আসানসোলের নিজের বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল নেতা।
আসানসোলের নিজের বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল নেতা। ঘটনায় তোলপাড় বরাকরের মনবেড়িয়া এলাকায়। তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন বলে জানা গিয়েছে। ভাইয়ের সামনেই তাঁকে গুলি করা হয়। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।

রাতে খাওয়ার পর বাড়ির সামনেই পায়চারি করছিলেন খালিদ খান। তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আসানসোলের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও কাউকে ধরা সম্ভব হয়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তারই সূত্র ধরে চেষ্টা করছেন তদন্তকারীরা।
এই ঘটনার জেরে এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বরাকর বাজার বন্ধ রয়েছে। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খালিদ খান। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।












Click it and Unblock the Notifications