উপ নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলে! খড়্গপুরে দলবদল তৃণমূল কাউন্সিলরের

বিধানসভা উপ নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল খড়্গপুর তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের বিজেপি দলে ফিরে এলেন খড়্গপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলারানি অধিকারী ।

বিধানসভা উপ নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল খড়্গপুর তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের বিজেপি দলে ফিরে এলেন খড়্গপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলারানি অধিকারী ।

 উপ নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলে! খড়্গপুরে দলবদল তৃণমূল কাউন্সিলরের

গত পুরসভা নির্বাচনের সময় বেলারানি অধিকারী বিজেপির টিকিটে জিতেছিলেন । কিন্তু তারপর তিনি চলে যান তৃণমূল কংগ্রেসে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে পারেনি। অভিযোগ, প্রশাসনের ও পুলিশের চাপে অন্য দলের বেশ কিছু কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। চেয়ারম্যান হন প্রদীপ সরকার । তিনি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
বিজেপির প্রার্থী প্রেমচাঁদ ঝা । বুধবার সন্ধেয় খড়্গপুর শহরের কৌশল্যা এলাকায় একটি অনুষ্ঠানে প্রেমচাঁদ ঝা ও দলের জেলা নেতা গৌতম ভট্টাচার্যের উপস্থিতিতে ফের বিজেপি দলে ফিরে এলেন বেলারানি অধিকারী ।
২৫ নভেম্বর ভোট । তার আগে বেলারানি অধিকারী বিজেপি তে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ধাক্কা খাবে, দাবি করেছেন বিজেপি নেতারা । বেলারানি অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে আরও অনেক লোকজন বিজেপিতে আসবে, দাবি বিজেপির।
বিজেপির আরও অভিযোগ, পুরসভার চেয়ারম্যান অনেক জালিয়াতি করেছে ও অসৎ উপায় নিয়ে যে টাকা তুলেছেন সেটাই নির্বাচনে খরচ করছেন । তার দাবি এই এলাকায় জিততে পারবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী । জেতার পর তাদের দলের বিধায়ক এলাকায় নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ করবেন বলেও জানান বেলারানি অধিকারী ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+