ভোটের আগে জোর ধাক্কা তৃণমূলে! বিজেপিতে যোগ কাউন্সিলর-সহ ২৫০০ জনের
বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার তৃণমমূল কাউন্সিলর অশোক বর্ধন। গঙ্গারামপুরের১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।
বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার তৃণমমূল কাউন্সিলর অশোক বর্ধন। গঙ্গারামপুরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। মুকুল রায়ের উপস্থিতিতে কাউন্সিলর ছাড়াও প্রায় ২৫০০ জন বিজেপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

একসময়ে সিপিএম-এর শক্ত ঘাঁটি গঙ্গারামপুরে এখন তৃণমূলে রমরমা। পুরসভার সব ওয়ার্ড তৃণমূলের দখলে রয়েছে। সেখান থেকে একজন কাউন্সিলরের বিজেপিতে যোগদান যে তৃণমূলের কাছে ধাক্কার তা আর বলার অপেক্ষা রাখে না। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল গঙ্গারামপুরের বড়মাপের নেতা বিজেপিতে যোগ দিতে পারেন।
শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে মোদীর সভা ছিল। সেই সভা হয়ে যাওয়ার পর অশোক বর্ধন ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরা বিজেপিতে যোগ দেন।
অশোক বর্ধনের দলবদল প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications