সিপিএম-কংগ্রেস-তৃণমূল তিন দল থেকে হেভিওয়েটদের বিজেপিতে যোগ মুকুলের হাত ধরে
এদিন রাজধানী দিল্লিতে বিজেপির দফতরে গিয়ে অনুপম গেরুয়া শিবিরে যোগ দিলেন।
এদিন বেলা গড়ানোর পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বহিষ্কৃত নেতা অনুপম হাজরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই অনুপমের যোগদানের জল্পনা চলছিল। তবে বিজেপিতে যোগ দিলেই মামলা দিয়ে দেওয়া হবে, এই ভয়ে অনুপম গেরুয়া শিবিরে যোগ দিতে পারছিলেন না। তবে সেসব ভয়কে দূরে সরিয়ে এদিন রাজধানী দিল্লিতে বিজেপির দফতরে গিয়ে অনুপম গেরুয়া শিবিরে যোগ দিলেন।

সিপিএম-কং থেকেও বিজেপিতে
এর পাশাপাশি বাগদার কংগ্রেস নেতা দুলাল চন্দ্র বরকে দলে টেনে নিল বিজেপি। মুকুল রায়ের হাত ধরে এদিন দুলাল গেরুয়া শিবিরে যোগ দিলেন। তিনি লোকসভার সাংসদ ছিলেন। এর পাশাপাশি সিপিএম নেতা তথা মালদহ হাবিবপুরের বিধায়ক খগেন মুর্মুও এদিন বাম শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

গেমমেকার মুকুল
অর্থাৎ একইদিনে বাম-তৃণমূল ও কংগ্রেস থেকে তিনজন বড় নেতা বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়ের হাত ধরে। ফলে বাংলার বিরোধীদের ভাঙার কাজ যে তলে তলে মুকুল রায় করে চলেছেন, তার ফের একবার প্রমাণ দিলেন তিনি।

কৈলাশের তোপ
এদিন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, মুকুল রায় তৃণমূলকে শূন্য থেকে শিখরে তুলেছেন, তিনিই টেনে নিচে নামানোর কাজ করছেন। প্রতিদিন দলে দলে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সমালোচনায় সরব হন তিনি।












Click it and Unblock the Notifications