ব্ল্যাকমানি ফেরতের দাবিতে বসিরহাটে মিছিল তৃণমূলের
বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তুষার সিংহের নেতৃত্বে নতুন বাসস্ট্যান্ড থেকে বাদুড়িয়া চৌমাথা পর্যন্ত দু কিলো মিটার হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কালো টাকা ফের
বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তুষার সিংহের নেতৃত্বে নতুন বাসস্ট্যান্ড থেকে বাদুড়িয়া চৌমাথা পর্যন্ত দু কিলো মিটার হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কালো টাকা ফেরতের দাবিতে পথে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা। ২০১৪-তে দিল্লিতে ক্ষমতায় এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার বিভিন্ন থেকে গচ্ছিত থাকা কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার সংকল্প নিয়েছিলেন।

কিন্তু আজও সেই ১৫ লক্ষ টাকা যেমন পাননি সাধারণ মানুষ, তেমনি কালো টাকা দেশে ফিরে আসেনি। এরই প্রতিবাদে বিজেপির কাটমানি বিরোধী আন্দোলন হিসেবে ব্ল্যাকমানি ফিরিয়ে আনার আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
একুশে জুলাই ধর্মতলা জনসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কালো টাকা ফেরতের দাবিতে মিছিল করতে।












Click it and Unblock the Notifications