রাজনীতিতে কিছুই অসম্ভব নয়! রাজ্যপালের পাশে বসা 'দাগী ক্রিমিনাল' এবার অভিষেকের সঙ্গে
ভুল বোঝাবুঝির জেরে প্রায় ৩ বছর দুমাস আগে তৃণমূল (Trinamool Congress) ছেড়েছিলেন অর্জুন সিং (Arjun Singh) । তারপর থেকে ব্যারাকপুর জুড়ে অশান্তি লেগেই ছিল। এরপর ব্যারাকপুরের গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এদিন সকালে
ভুল বোঝাবুঝির জেরে প্রায় ৩ বছর দুমাস আগে তৃণমূল (Trinamool Congress) ছেড়েছিলেন অর্জুন সিং (Arjun Singh) । তারপর থেকে ব্যারাকপুর জুড়ে অশান্তি লেগেই ছিল। এরপর ব্যারাকপুরের গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং বলেছিলেন রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। বিকেলে তাঁকে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে।

রাজনীতিতে কিছুই অসম্ভব নয়
রাজনীতিতে কিছুই অবম্ভব নয়। রাজনীতি একটি সম্ভাবনাময় শিল্প। এটা বলে থাকেন রাজনীতিকরা। কিন্তু তাঁদের বিশ্বাস করে যাঁরা অনুসরণ করেন, তাঁদের অবস্থা? আদৌ বর্তমান রাজনীতিকরা সেই চিন্তা করেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। বাম আমলে ৩৪ বছরে ওমর আলির মতো দুএকজনের দলবদল দেখেছিলেন সাধারণ মানুষ। আর গত ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে 'তাঁর অনুপ্রেরণা'য় বহু নেতা দলবদল করেছেন। গত ১১ বছরে সব থেকে বেশি দলবদল দেখা গিয়েছে গত ২০১৮ থেকে চলতি ২০২২-এর মধ্যে। ২০১৮-তে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে মুকুল রায়ের মতো অনেকেই তৃণমূলে ফিরেছেন। আবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ফিরেও গিয়েছেন। এর সর্বশেষ সংযোজন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন সকালেই তিনি বলেছিলেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। দিনের শেষে তা প্রমাণও করে দিলেন তিনি।

অর্জুন সিং 'দাগী ক্রিমিনাল'
গত ২৬ জানুয়ারির কথা। ব্যারাকপুরের গান্ধী ঘাটে সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। তিনি মঞ্চে রাজ্যপালের পাশে না বসে, বসেছিলেন নিচে। বলেছিলেন রাজ্যপালের পাশে দাগী ক্রিমিনাল বসে রয়েছে। তিনি সাংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, রাজ্যপালকে বলেছি প্রোটোকল মিনিস্টার হিসেহে তিনি এসেছেন, কিন্তু মঞ্চে উঠবেন না। কারণ তাঁর (রাজ্যপাল) পাশে একটা দাগী ক্রিমিনাল বসে আছে। অর্জুন সিং-এর প্রতি একই বিশেষণ প্রয়োগ করেছিলেন, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

এদিন বললেন, নৈতিক জয়
এদিন বিকেলে অর্জুন সিং তৃণমূলে যোগদানের পরে তিনি বলছেন, তৃণমূলের নৈতিক জয় হয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছাড়া কেউ থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নেত্রী বলেও বর্ণনা করেন তিনি। তৃণমূলের যোগ দেওয়ার পরে একই কথা বলেছেন ৩ বছর ২ মাস বিজেপিতে ঘর করে আসা অর্জুন সিং।

অর্জুনের পাশে অভিষেক
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্রিগেডের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, গদ্দাররা ফিরলে তিনি তৃণমূল ভবনের সামনে শুয়ে থাকবেন। কিন্তু গদ্দাররা একের পর ফিরেছেন তৃণমূলে। এদিন তৃণমূলে যোগ দেওয়ার আগে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। তারপর অর্জুন সিংকে উত্তরীয় পরিয়ে দেন অর্জুন সিংকে দাগী আসামী বলা জ্যোতিপ্রিয় মল্লিক। পাশে তখন দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বলেন, অর্জুন সিং বলেছেন, তিনি অনেক জায়গায় ঘুরেছেন। তাঁর মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ই। সত্যি রাজনীতিতে কিছুই অসম্ভব নয়।












Click it and Unblock the Notifications