সিপিএম-বিজেপি পঞ্চায়েতে জোটের পথে হাঁটলে কী অবস্থান তৃণমূলের? স্পষ্ট করলেন কুণাল

সিপিএম-বিজেপি পঞ্চায়েতে জোটের পথে হাঁটলে কী অবস্থান তৃণমূলের? স্পষ্ট করলেন কুণাল

সম্প্রতি বেশ কয়েকটি সমবায় সমিতি নির্বাচনে জোট করে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করেছে সিপিএম ও বিজেপি। এমনকী এই লড়াইয়ে তারা একসঙ্গে মিটিং-মিছিলও করেছে। এমনকী পূর্ব মেদিনীপুরের কিছু পঞ্চায়েতে সিপিএম ও বিজেপি জোট বেঁধে লড়াইয়েরও প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় সিপিএম ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন কুণাল ঘোষ।

সিপিএম-বিজেপি পঞ্চায়েতে জোটের পথে হাঁটলে কী অবস্থান তৃণমূলের? স্পষ্ট করলেন কুণাল

বিজেপি ও সিপিএমের এ ধরনের জোটকে তৃণমূল কী চোখে দেখছে, তা নিয়েই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে থাকা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল আদৌ গুরুত্ব দিচ্ছে না এই ধরনের জোটকে। তাঁর কথায়, রাম-বামের প্রকাশ্য জোট ওদের মুখোশ খুলে দিয়েছে।

কুণাল ঘোষ বলেন, আমরা যেটা বলে বোঝানোর চেষ্টা করছি, ওরা সেটা জোট করেই বুঝিয়ে দিচ্ছে। ফলে মানুষের সত্যিটা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না। আমরা যা বলছি, ওরা সেটা বাস্তবে করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা যেটা বলে এসেছি, সেটাই ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরেই বলে আসছেন জগাই-মাধাই এ রাজ্যে জোট করে চলছে।

কিন্তু এই জোট মোকাবিলার পন্থা কী? আসন্ন পঞ্চায়েতে তৃণমূল বাম-বিজেপির জোট মোকাবিলায় কী অবস্থান নেবে? সেই প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমরা প্রত্যেক বুথে ৫১ থেকে ১০০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। ফলে বাকি ৪৯ শতাংশ জোট হল কি না, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।

এদিকে সিপিএম নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, বিজেপির সঙ্গে জোট কোনওমতেই মেনে নেওয়া হবে না। সমবায় ভোট হোক বা বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচন- কোথাও জোট করা যাবে না। আর পঞ্চায়েত নির্বাচনে তো নয়ই! কিন্তু দলের লাইন না মানলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছে নেতৃত্ব। তবুও নীচুতলায় তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধা আটকাতে পারছে না সিপিএম।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বামফ্রন্ট ও বিজেপি জোট সাফল্য পাওয়ার পর থেকেই 'নন্দকুমার মডেল'-এ তৃণমূলকে ধরাশায়ী করার চেষ্টা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতি নির্বাচনগুলিতে বামফ্রন্ট ও বিজেপি অনুসরণ করছে ওই মডেল। কোথাও সাফল্য আসছে, কোথাও আসছে না, ফেল করছে বাম-বিজেপির জোট।

সিপিএম রাজ্য নেতৃত্ব যেনতেন প্রকারে এই জোট আটকাতে বদ্ধপরিকর। কিন্তু নীচতুলার নেতাদের কান পর্যন্ত সেই বার্তা পৌঁছচ্ছে না। সিপিএম এই মর্মে কমিশন গঠন করেছে। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা সিপিএম-বিজেপির বোঝাপড়া দেখা গিয়েছে, তা নিয়ে সম্প্রতি প্রবল চর্চা শুরু হয়েছে।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাফ জানিয়েছেন, তৃণমূলের ইডি-সিবিআই নিয়ে ভয় থাকতে পারে। কিন্তু আমাদের এমন কোনও ব্যাপার নেই। তাই নীচুস্তর হোক বা উঁচু স্তর কোথাও এই সমঝোতা মেনে নেওয়া হবে না। এমন ধরনের সমঝোতা হলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে দলের তরফে। এ ব্যাপারে বিজেপি নির্লিপ্তই থেকেছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও এখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার এক ছাতার তলায় এসে লড়াইয়ের বার্তা দিচ্ছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+