শোভন কি তবে ফিরছেন তৃণমূলেই! ‘ফেরা’র রাস্তা পরিষ্কার করতে যে সিদ্ধান্ত মমতার
সামনেই কলকাতা পুরসভা ভোট। তার আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় রূপে ফেরাতে তৎপর তৃণমূল কংগ্রেস। সে জন্য শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ের ডানা ছাঁটা হল।
সামনেই কলকাতা পুরসভা ভোট। তার আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় রূপে ফেরাতে তৎপর তৃণমূল কংগ্রেস। সে জন্য শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ের ডানা ছাঁটা হল। শোভন চট্টোপাধ্যায়ের মান ভাঙাতে যাবতীয় চেষ্টার কসুর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রত্নাকে ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শোভন কি আবার স্বমহিমায়
শোভন চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার পর দল না বদলালেও নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন শোভন। লোকসভা ভোটের পর তৃণমূল বেগতিক বুঝে সেই শোভনকে আবার স্বমহিমায় ফেরাতে উদ্যোগী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দূত পাঠিয়েছেন, তারপর দলের মহসচিবকে পর্যন্ত তিনি পাঠিয়ে দিয়েছেন শোভনের বাসভবনে।

পার্থর সঙ্গে বৈঠকের পর
সম্প্রতি শোভনের বাড়িতে গিয়ে নৈশ-বৈঠক সেরে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন শোভনের বান্ধবী বৈশাখীও। বৈঠকের পর থেকেই জল্পনা চলছিল। তারপর রত্না চট্টোপাধ্যায়ের ডানা ছাঁটায় শোভনের সক্রিয় রাজনীতিতে ফেরা সময়ের অপেক্ষা বলে মনে করছে দলের একাংশ। রত্না চট্টোপাধ্যায়ও চান শোভন স্বমহিমায় ফিরে আসুন।

১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব
উল্লেখ্য, ১৩১ নম্বর ওয়ার্ড থেকেই নির্বাচিত কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়। শোভন নিষ্ক্রিয় হওয়ার পর রত্নাকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এখন শোভন ফিরলে রত্নাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ শোভনের সঙ্গে এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই কারণেই শোভনের রাস্তা পরিষ্কার করে দিতেই এই ধরনের সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications