সত্যিই কি তৃণমূলে ফিরছেন শুভেন্দু অধিকারী? অবশেষে মুখ খুললেন বিরোধী দলনেতা

তৃণমূলে ফিরতে চান শুভেন্দু অধিকারী! জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি বিরোধী দলনেতা। তবে কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুধু বলেছিলেন, এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। এমনকি জেল ফে

তৃণমূলে ফিরতে চান শুভেন্দু অধিকারী! জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি বিরোধী দলনেতা। তবে কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুধু বলেছিলেন, এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। এমনকি জেল ফেরত বলেও কুণাল ঘোষকে কটাক্ষ করেন শুভেন্দু।

অবশেষে মুখ খুললেন বিরোধী দলনেতা

তবে তাঁর দলবদল ইস্যুতে অবশেষে মুখ খুললেন তিনি। তাও আবার কিনা সোশ্যাল মিডিয়াতে। এক অনুগামীর প্রশ্নের জবাব দিতে গিয়ে তাঁর দলবদল নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন শুভেন্দু।

সত্যিই বিজেপি ছেড়ে তৃণমূল ছাড়ছেন?

সম্প্রতি টুইটারে এক অনুগামী শুভেন্দুকে জিজ্ঞেস করেন আপনি কি সত্যিই বিজেপি ছেড়ে তৃণমূল ছাড়ছেন? আর এর উত্তরেই বিরোধী দলনেতা বলেন, তৃণমূলে ফিরতে চান, এ কথা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। শুধু তাই নয়, পুরোটাই রাজনৈতিক চমক বলেও ব্যাখ্যা তাঁর।

রাজনৈতিকমহলের মতে শুভেন্দুর তৃণমূল যোগ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা বাড়ছিল কারন এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করেছিলেন না বলেই। অবশেষে বিষয়টি স্পষ্ট হল বলেই মত রাজনৈতিক মহলের।

তৃণমূলে ফেরার চেষ্টা করছেন শুভেন্দু

গত কয়েকদিন আগেই কুণাল ঘোষ বলেন, তৃণমূলে ফেরার চেষ্টা করছেন শুভেন্দু। বিজেপিতে একেবারে দমবন্ধ হয়ে যাচ্ছে তাঁর। আর সেই কারণেই তৃণমূলের দরজায় শুভেন্দু নাড়া দিচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন তৃণমূল মুখপাত্র। তিনি আরও বলেন, বিজেপিতেই সম্মান পাচ্ছে না অধিকারী পরিবার।

এমনকি আগে যেমন ভাবে শুভেন্দু চলাফেরা করতেন সেটাও আর হচ্ছে না বলেও মন্তব্য করেছিলেন কুণাল। কার্যত এহেন দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কুণালের এহেন মন্তব্যের পরেই বিতর্কে কার্যত ঘি ঢেলে দেন সব্যসাচী দত্ত। শুভেন্দুর তৃণমূল যোগ নিয়ে কুণালের মন্তব্যকেই সমর্থন করেন বিজেপির এই প্রাক্তন নেতা।

দরজায় নাড়া দিয়ে যাচ্ছেন শুভেন্দু

এক সংবাদমাধ্যমে সব্যসাচী দাবি করেন, তৃণমূলে ফেরার জন্যে পিছনের একের পর এক দরজায় নাড়া দিয়ে যাচ্ছেন শুভেন্দু। এমনকি তাঁকে অতৃপ্ত আত্মা বলেও তোপ তৃণমূল প্রার্থীর। একের পর এক তৃণমূল নেতার এহেন মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

যদিও এই জল্পনাতে শুভেন্দুর পাশে দাঁড়িয়েছে দিলোপ ঘোষ। তাঁর দাবি ছিল, শুভেন্দুকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগে মুকুল রায়কে নিয়েও এই কাজ করা হয়েছিল। এবার শুভেন্দুকে নিয়ে বলা হচ্ছে। কিন্তু বিষয়টি কখনই সত্যি হবে না বলেও দাবি বিজেপির রাজ্য সভাপতির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+