Malda Viral Video: মণিপুরের ছায়া বাংলায়? 'চুরির ঘটনা' বলে সাফাই তৃণমূলের
Malda Viral Video: মণিপুরের ঘটনায় উত্তাল দেশ! আর এর মধ্যেই মালদহের একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যেখানে দুই মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ। আর তা পোস্ট করে ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিষয়টিকে পাল্টা কড়া বার্তা তৃণমূলের। নোংরা রাজনীতি না করার বার্তা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। এদিন তিনি বলেন, মালদহের ঘটনাটি একটি চুরির ঘটনা। যেখানে দুই মহিলা একটি বাজার থেকে কিছু চুরির চেষ্টা করছিল। বেশ কিছু মহিলা আইন হাতে তুলে নেন এবং বেধড়ক মারধরে করে দাবি করেন শশী পাঁজা।

ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছয়। ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা। বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ।
যদিও ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হুগলির বিজেপি সাংসদের দাবি, মণিপুর কিংবা পশ্চিমবঙ্গ, সব ক্ষেত্রেই মহিলাদের যথেষ্ট সন্মান প্রাপ্য। দল জাতি নির্বিশেষে সেই সম্মান দেওয়া উচিৎ। আর এরপরেই মালদহের ঘটনার উল্লেখ করেন বিজেপি সাংসদ।
কীভাবে মহিলাদের হেনস্তা করা হয়েছে তার প্রমাণ হিসাবে ভিডিওটি পোস্ট করেন তিনি। যদিও পোস্ট করা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে লকেট চট্টপাধ্যায়ের পোস্ট করা ভিডিওতে, দুই মহিলাকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। একেবারে চুল ধরেও জুতো পেটা করতে দেখা যাচ্ছে।
#WATCH | Kolkata: "There is absolutely no need to politicise the Malda incident. It was a case of theft, where the two ladies tried to steal something from the market. A group of women tried to take law & order into their hands and started beating them. However, the police… pic.twitter.com/ZenwofcxzK
— ANI (@ANI) July 22, 2023
স্থানীয় মানুষের দাবি, পকেটমার সন্দেহেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের দাবি, ভিডিওটি নজরে আসার পরেই বিষয়টি নিয়ে তৎপরতা দেখানো হয়েছে। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, ওই দুই মহিলাকে পকেটমারি করার সময় হাতেনাতে ধরা হয়। এমনকি স্থানীয় মহিলা ব্যবসায়ীরাই দুই মহিলাকে মারধর করেন। ঘটনার সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই সামলান বলেও জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications