দিলীপ ঘোষের দাবি নস্যাৎ! সদস্যদের হাজির করিয়ে পঞ্চায়েত দখলে থাকার দাবি তৃণমূলের

বাদুড়িয়ার বাজিতপুর পঞ্চায়েত তাদের দখলেই রয়েছে। এদিন আট পঞ্চায়েত সদস্যকে হাজির করিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বাদুড়িয়ার বাজিতপুর পঞ্চায়েত তাদের দখলেই রয়েছে। এদিন আট পঞ্চায়েত সদস্যকে হাজির করিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমাসের শুরুর দিকে দিলীপ ঘোষ দাবি করেছিলেন এই পঞ্চায়েতের সাত সদস্য তাঁদের দলে যোগ দেওয়ায় পঞ্চায়েত তাদের দখলে এসেছে।

দিলীপ ঘোষের দাবি নস্যাৎ! সদস্যদের হাজির করিয়ে পঞ্চায়েত দখলে থাকার দাবি তৃণমূলের

অভিনেত্রী অঞ্জু ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার দিন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ জানিয়েছিলেন, বাদুড়িয়ার বাজিতপুর পঞ্চায়েত তাদের দখলে এসেছে। কেননা সেখানকার ১৩ সদস্যের পঞ্চায়েতের ৭ জন তাদের দলে যোগ দিয়েছেন। শনিবার দিলীপ ঘোষের দাবি নস্যাৎ করে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

শনিবার পঞ্চায়েত প্রধান সাধনা মণ্ডল-সহ আটজন পঞ্চায়েত সদস্যকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রাজ্য জুড়ে দলবদলের নাম করে বিজেপি নেতারা মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রচার করছেন। এদিন পঞ্চায়েতের আট সদস্যকে হাজির করানোর পর দিলীপ ঘোষ নিজের দলের কাছেই হাসির খোরাক হয়ে উঠলেন বলেও মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আসলে কেউই তৃণমূল ছেড়ে যাচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+