কংগ্রেসকে নিয়ে কোন অবস্থান নেবে তৃণমূল! মিশন ২৪-এর বার্তায় জানালেন মমতা
কংগ্রেসকে নিয়ে কোন অবস্থান নেবে তৃণমূল! মিশন ২৪-এর বার্তায় জানালেন মমতা
পাঁচ রাজ্যের নির্বাচন শেষ। সেই নির্বাচনে গেরুয়া ঝড়ে স্রেফ উড়ে গিয়েছে বিজেপি। একমাত্র আম আদমি পার্টি উজ্জ্বল ভূমিকা নিয়েছে বিরোধীদের মধ্যে। কংগ্রেস শোচনীয় ব্যর্থ বিজেপির মোকাবিলায়। তদনুরূপ ব্যর্থ তৃণমূলও। এই অবস্থায় কংগ্রেসকে নিশানায় বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের ভূমিকা পরিবর্তন জরুরি
তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস চাইলে সমস্ত বিরোধী দল বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়তে পারে। ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াই করতে সবাই হাত ধরতে প্রস্তুত। কিন্তু সেজন্য কংগ্রেসের ভূমিকা পরিবর্তন জরুরি। কংগ্রেস বর্তমানে যে ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তা যথার্থ নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য।

নরেন্দ্র মোদী বা বিজেপি অবাস্তব দাবি করছে
বিজেপি চার রাজ্য বিপুল জয় হাসিল করেছে। তারপর গোটা দেশজুড়েই সেই জয়কে এমনভাবে তুলে ধরতে চাইছে যেন ২০২২-এর বিধানসভা নির্বাচন জিতেই ২০২৪-এর লোকসভার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি অবাস্তব দাবি করছে। ২২-এর রাজ্য নির্বাচন কখনই ২০২৪-এর নির্ণায়ক নয়।

পাঁচ রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসকে বার্তা মমতার
এ প্রসঙ্গেই তিনি কংগ্রেসের উদ্দেশে তাৎপর্যপূর্ণ ওই বার্তা দিয়েছেন। কংগ্রেস চাইলে বিরোধীরা এক হতে পারে সবাই। সে জন্য কংগ্রেসকে তাঁরা বার্তা, "এখন আর আক্রমনাত্মক হবেন না, এবার ইতিবাচক হোন। তাহলে এখনও বিজেপিকে হারানো সম্ভব। পাঁচ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসকে এই বার্তা দিয়েছেন মমতা।

বিজেপি যে জয় পেয়েছে, তা মানুষের ভোটে নয়
পাঁচ রাজ্যের মধ্যে চারটি রাজ্যের বিধানসভা ভোটে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। এই জয়টাই বিজেপির জন্য একটি বড় ক্ষতি হবে বলে মনে করছেন মমতা। তিনি বলেন, ২০২৪-এ বিজেপিকে বিরাট প্রতিরোধের মুখে পড়তে হবে বলে তিনি ব্যাখ্যা করেন। তিনি জানিয়ে দেন, বিজেপি যে জয় পেয়েছে, তা মানুষের ভোটে নয়।

ভুল ভাবছেন, কাল কী হবে কেউ বলতে পারে না
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের কারচুপি করে জিতেছে বিজেপি। তিনি ইভিএম মেশিন ফরেনসিকে পাঠানোর দাবিতে সরব হন। এ ব্যাপারে তিনি বলেন, ২০২২-এর ভোটে কারচুপি করে জিতে যদি মনে করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন জিতে গিয়েছেন, তবে ভুল ভাবছেন। কাল কী হবে কেউ বলতে পারে না।

কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের একসঙ্গে চলা উচিত। আর দেরি নয়, সবাইকে এবার এক হতে হবে। কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, কংগ্রেসের উপর তাই নির্ভর করতে পারছে না অনেকেই। তাই কংগ্রেসকে অবস্থান বদল করতে হবে।












Click it and Unblock the Notifications