প্রার্থী অসন্তোষ থামাতে কৌশলী পদক্ষেপ তৃণমূলের? গোপনে যাচ্ছে জেলা সভাপতিদের কাছে বার্তা!
প্রার্থী অসন্তোষ থামাতে কৌশলী পদক্ষেপ তৃণমূলের? গোপনে যাচ্ছে জেলা সভাপতিদের কাছে বার্তা!
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই অসন্তোষ। রাজ্যের বিভিন্ন অংশে ক্ষোভ-বিক্ষোভ চলছেই। তালিকা প্রকাশের পর দুদিন কেটে গেলেও এখনও অবস্থা স্বাভাবিক হয়নি। তোপ পালটা তোপ চলছেই। এই অবস্থায় ময়দানে নামলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত প্রার্থী তালিকা যাতে দুজনের (পড়ুন পার্থ-সুব্রত বক্সি) সই আছে, সেই অনুযায়ী জেলার সভাপতি ও চেয়ারম্যানদের তালিকা পাঠানো হয়ে গিয়েছে। কোনও বিভ্রান্তি নেই বলেই এদিন মন্তব্য মহাসচিবের।

পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করেছেন মমতা
কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরপ্রদেশ যাওয়ার পথেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। বলেন, কিছুই হয়নি। বক্সি এবং পার্থের তালিকাই চূড়ান্ত। যদিও তালিকা নিয়ে কিছু কনফিউশন থাকলেও তা মিটে গিয়েছে বলেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এর কিছু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টিই বোঝানোর চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়।

অসামঞ্জস্য ছিল তাও মিটে গিয়েছে।
তিনি বলেন, কোথাও যে অসামঞ্জস্য ছিল তাও মিটে গিয়েছে। কারন পুরো বিষয়টি ঠিক করে কাল পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও বিভ্রান্তি নেই বলেই দাবি। পার্থবাবুর মতে,এত বড় নির্বাচন। মিনি বিধানসভা। তাতে অনেকেই দাড়াতে চান। মমতা যে উন্নয়ন করেছেন তার ভিত্তিতে কর্মীদের উৎসাহ উদ্দীপনা বেড়েছে। কিন্তু প্রার্থী একজনই হয়। যাদের অসন্তোষ হয়েছে তাদের বলব নেত্রী এক। পতাকা এক। চিহ্ন এক! তাই দলীয় পতাকার পিছনে এক হয়ে সবাই দাড়াবেন। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়।

লক্ষ্য রেখেই তালিকায় অনুমোদন
তিনি এদিন আরও বলেন, দলকে যে সংগ্রামের মধ্যে দিয়ে দাঁড় করিয়েছেন, মানুষের আস্থা পেয়েছেন সেদিকে লক্ষ্য রেখেই তালিকায় অনুমোদন দিয়েছেন। তাকেই সমর্থন করবেন।
গতবারের থেকে বেশি আসনে প্রার্থীদের জেতানোর জন্য ভোটারদের কাছে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। তবে যেভাবে বিক্ষোভ ছড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে কার্যত কৌসুলি পদক্ষেপ তৃণমূলের। জেলায় সমন্বয় রক্ষা করতে প্রতিনিধি নিয়োগ।

কে কোথায় দায়িত্বে?
হাওড়া হুগলি পূর্ব বর্ধমান: পুলক রায়, উত্তর ২৪ পরগনা: জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, দক্ষিণ ২৪ পরগণা: শুভাশীষ চক্রবর্তী, অরূপ বিশ্বাস, ফিরহাদ: মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, পূর্ব মেদিনীপুর: সুব্রত বক্সি , ঝাড়গ্রাম : পার্থ চট্টোপাধ্যায় , পুরুলিয়া, বাঁকুড়া: মলয় ঘটক, আলিপুরদুয়ার: চন্দ্রিমা, মলয় ঘটক, জলপাইগুড়ি: সৌরভ চক্রবর্তী , পশ্চিম মেদিনপুর: অজিত মাইতি, মানস ভূইয়া ,দক্ষিণ দিনাজপুর: শশি পাঁজা, দার্জিলিং: গৌতম দেব , নদীয়া: পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, ব্রাত্য বসু। তৃণমূল মহাসচিবের কথায়
জেলায় সুষ্ঠ নির্বাচনের জন্য এদের উপর দায়িত্ব ন্যস্ত করা হল। জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মানুষের কাছে পৌঁছনের দায়িত্ব দেওয়া হল।












Click it and Unblock the Notifications