বিজেপির দফতর দখল করে নেবে তৃণমূল! মুকুল রায়ের ঘোষণার পরই মিছিলে হুঙ্কার

তৃণমূল বিজেপির দফতর দখল করে নেবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিল। তারপরই মুকুল রায় ঘোষণা করলেন, খুব শীঘ্রই উত্তরবঙ্গবাসী সুখবর পেতে চলেছেন। এরপরই পড়ে গেল শোরগোল।

তৃণমূল বিজেপির দফতর দখল করে নেবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিল। তারপরই মুকুল রায় ঘোষণা করলেন, খুব শীঘ্রই উত্তরবঙ্গবাসী সুখবর পেতে চলেছেন। এরপরই পড়ে গেল শোরগোল। তৃণমূল কোমর বেঁধে নেমে পড়ল আন্দোলনে। যদিও তৃণমূল বলছে, তাঁদের এই আন্দোলন পূর্বঘোষিত। পূর্বঘোষণা মতোই তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন সার্কিট বেঞ্চ চালুর দাবিতে।

জেলা তৃণমূল যুব সভাপতির হুঙ্কার

জেলা তৃণমূল যুব সভাপতির হুঙ্কার

তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চ চালুর বিষয়টি আটকে রেখেছে। তাই অবিলম্বে সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিন ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। এমনকী হুমকি দেওয়া হয়েছিল, বিজেপির জলপাইগুড়ি জেলা অফিস তাঁরা দখল করে নেবেন।

মুকুল রায়ের ঘোষণায় জোর জল্পনা

মুকুল রায়ের ঘোষণায় জোর জল্পনা

জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতি সৌকত চট্টোপাধ্যায়ের এই হুমকির পরই মুকুল রায় জলপাইগুড়িতে গিয়েছিলেন সভা করতে। আর সেই সভাতেই তিনি বলেন, খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন উত্তরবঙ্গবাসী। ৭ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যেই সার্কিট বেঞ্চ নিয়ে সুখবর পেয়ে যাবেন। তারপরই তৃণমূল ফের আন্দোলনে নেমেও পড়ে।

জেলা তৃণমূল সভাপতি ঘোষণা

জেলা তৃণমূল সভাপতি ঘোষণা

জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী এই মর্মে বলেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম সার্কিট বেঞ্চ চালু না হলে পুজোর পরই বৃহত্তর আন্দোলনে নামব। সেইমতোই আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, অবিলম্বে সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিন ঘোষণা করতে হবে।

তৃণমূলের মিছিলে বি্জেপিকে তোপ

তৃণমূলের মিছিলে বি্জেপিকে তোপ

জলপাইগুড়ি তৃণমূলের পক্ষ থেকে নেতা-কর্মীরা সরব হয়েছেন, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধন না হলে, তাঁরা বিজেপির অফিস দখল করে নেবেন। এই হুঙ্কার ছেড়েই জলপাইগুড়ি তৃণমূল উজ্জীবিত। এরই মধ্যে মুকুল রায়ের বার্তা তৃণমূলকে আন্দোলনে অতি উৎসাহী করে তুলেছে। মিছিল হচ্ছে গোটা শহরজুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+