তৃণমূলকে ২২ বছরের জন্মদিনে কোন বার্তা মমতার! '২১ এর লক্ষ্যে আজ কর্মীদের কোন নির্দেশ দিলেন

বছরের প্রথমদিনে গোটা দেশ জুড়ে আজ আনন্দের আমেজ। নতুন বছরের আনন্দে আজ মেতেছে গোটা দুনিয়া। এদিকে, রাজনৈতিক নেতা নেত্রীরাও এদিন সকলের প্রতি জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।

বছরের প্রথমদিনে গোটা দেশ জুড়ে আজ আনন্দের আমেজ। নতুন বছরের আনন্দে আজ মেতেছে গোটা দুনিয়া। এদিকে, রাজনৈতিক নেতা নেত্রীরাও এদিন সকলের প্রতি জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। এদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের জন্মদিন নিয়ে একের পর টুইট করেছেন। আর তার সঙ্গে তিনি 'অন্যরকম' জন্মদিন পালনের বার্তা দিলেন।

২২ বছর পূর্ণ করল তৃণমূল

আজ ২২ বছরে পা রাখল তৃণমূল। বাংলার রাজনীতিতে এক অগ্নিগর্ভ সময়ের মধ্যে দিয়ে, লড়াকু মনোভাব সঙ্গে নিয়ে নিজের মতো করে এই পার্টিকে প্রাসঙ্গিক করে তুলেছেন মমতা। বিভিন্ন রাজনৈতিক অধ্যায় পার করে আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর তাঁর হাত ধরে ২২ বছর পার করল তৃণমূল । এদিন দলের বছর পূর্তিতে কর্মীদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন নেত্রী ,' মানুষের আশীর্বাদ ছাড়া তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না ।'

'অন্যরকমের' জন্মদিন

১ জানুয়ারি তৃণমূলের জন্মদিবসকে 'নাগরিক দিবস' হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাংলারবুথে বুথে এি নাগরিক দিবস পালনের ডাক দেন তিনি।

২১-এর লক্ষ্যে মমতার বার্তা

২১-এর লক্ষ্যে মমতার বার্তা

এদিকে, ২০২১ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় গড় সামলাতে রীতিমতো ব্যবস্থা নিয়ে বদ্ধপরিকর মমতা। এদিনও সেই লক্ষ্যে মমতা বলেন, 'মানুষের স্বার্থে আমাদের লড়াই চলবে। ..'

নাগরিকত্ব ইস্যু ও মমতা

নাগরিকত্ব ইস্যু ও মমতা

কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব ইস্যু ঘিরে পাশ হওয়া সিএএ নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন , বাংলায় সিএএ ও এনআরসি হবেনা। আর ইস্যুতে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জনসভা থেকে মহামিছিলে পাও মিলিয়েছেন। আর এই ইস্যুকে সঙ্গে নিয়েই এবার '২১ নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাইছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+