পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা আসছে তৃণমূলের দখলেই

পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা আসছে তৃণমূলের দখলেই

গত বছর অক্টোবর মাসে এই পুরসভাতে তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এই দাবি করে এই পুরসভা দখল করে বিজেপি । এই দখল অনৈতিক ভাবে হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে যায় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আদালত রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি । বুধবার এই দাবি করার পাশাপাশি অজিত মাইতি দাবি করেছেন যে বিজেপির এক কাউন্সিলর, শিউলি সিংহ ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । তার ফলে এগারো আসন বিশিষ্ট এই পুরসভাতে এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে তৃণমূল কংগ্রেস।

পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা আসছে তৃণমূলের দখলেই

বুধবার শুধুমাত্র শিউলি সিংহ ভট্টাচার্য নয়, তার স্বামী, জেলা বিজেপি কমিটির সদস্য জয়ন্ত সিংহ, এলাকার বিজেপির যুব মোর্চার নেতা বাপন দাস সহ আরও অনেক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত ও জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা ।

অজিত মাইতি দাবি করেছেন যে রামজীবনপুর এলাকায় বিজেপির আরও অনেকেই আগামী কয়েক দিনে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ।

জয়ন্ত সিংহ বলেন যে রামজীবনপুর এলাকায় বিজেপির নেতারা উত্শৃঙ্খল জীবন যাপন করছেন ও এলাকার লোকজনের কথা না ভেবে নিজেদের স্বার্থের কথা ভাবছেন । তার প্রতিবাদে তিনি বিজেপি ছাড়ছেন ।

গত বছর সেপ্টেম্বর মাসে রামজীবনপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের সদস্য শিবরাম দাস বিজেপি দলে যোগ দেন । তার ফলে সেই সময়ে বিজেপির সদস্য বেড়ে হয় ছয় । তৃণমূল কংগ্রেসের সদস্য কমে হয় পাঁচ । অক্টোবর মাসে পুরসভাতে একটি সভা করে বিজেপি ওই পুরসভা দখল করে । যে ভাবে এই সভা করা হয় ও পুরসভা দখল করা হয় তা অনৈতিক বলে দাবি করে আদালতে যায় তৃণমূল কংগ্রেস। আদালত জানিয়েছে যে এই পুরসভার ক্ষমতা বিজেপি ঠিক মত ভাবে দখল করে নি ।

তবে রামজীবনপুর এলাকায় বিজেপি র নেতা গোবিন্দ মুখার্জি জানিয়েছেন যে গায়ের জোরে গনতন্ত্রকে হত্যা করে তৃণমূল কংগ্রেস। এখানেও তাই করতে চাইছে তারা । আর তৃণমূল কংগ্রেসকে মদত দিচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+