জামাই জিতবে, রাজ চক্রবর্তীর জয় নিয়ে নিশ্চিত শাশুড়ি বীণা গঙ্গোপাধ্যায়

জামাই জিতবে, রাজ চক্রবর্তীর জয় নিয়ে নিশ্চিত শাশুড়ি বীণা গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। এ বছর তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের আধিপত্য বেশি। ব্যারাকপুর কেন্দ্র থেকে এ বছর তৃণমূলের প্রার্থী হয়েছেন টলিউডের ব্যস্ততম পরিচালক রাজ চক্রবর্তী। হালিশহরে তাঁর নিজেরই আদি বাড়ি, তাই ঘরের ছেলেকেই এই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে তৃণমূল। তবে এই কেন্দ্র থেকে যে তাঁর জামাই জিতবেন সে বিষয়ে একশো শতাংশ নিশ্চিত রাজের শাশুড়ি তথা শুভশ্রীর মা বীণা গঙ্গোপাধ্যায়।

জামাই জিতবে, রাজ চক্রবর্তীর জয় নিয়ে নিশ্চিত শাশুড়ি বীণা গঙ্গোপাধ্যায়

বৃহস্পতিবার শুভশ্রীর মা তৃণমূলের এক কর্মসূচিতে এসে নিজের জামাই তথা রাজ চক্রবর্তীর জয়ের বিষয়ে এরকমটাই জানান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে এদিন বর্ধমানের বাজেপ্রতাপপুরে পথ ইবরোধ করেন তৃণমূলের সমর্থকরা। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভশ্রীর মা ও বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। মা বীণা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বাবা দেবপ্রসাদও তাঁর জামাইয়ের জয় নিয়ে আশাবাদী।

প্রসঙ্গত মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। এরপর মে মাসে বাওয়ালি রাজবাড়িতে রাজকীয়ভাবে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। করোনা আবহে গত বছরই জন্ম হয় তাঁদের প্রথম সন্তান যুভানের। রাজের সঙ্গে শুভশ্রীর পরিবারের সম্পর্ক খুবই ভালো। জামাই প্রার্থী হওয়ায় খুশি শুভশ্রীর মা–বাবা। এদিন রাজের শ্বশুর ও শাশুড়িকে রাস্তায় বসে অবরোধে সামিল হতে দেখা যায়।

কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন রাজ চক্রবর্তী। তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করায় বেশ খুশি রাজ। তিনি জানিয়েছেন, ওই এলাকাতেই তাঁর বেড়ে ওঠা তাই এখানকার অলিগলি তাঁর বেশ ভালোই চেনা। ইতিমধ্যেই রাজ প্রচার শুরু করে দিয়েছেন নিজের কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+