পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে নির্বাচনী প্রচারে নামল তৃণমূল কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠন।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে নির্বাচনী প্রচারে নামল তৃণমূল কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ইসলামপুর টাউন লাইব্রেরি হলে নির্বাচনী কর্মীসভার আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। শিক্ষক সংগঠনের কর্মীসভায় কয়েকশো প্রাথমিক শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মীসভায় সমাজের সকল স্তরের শিক্ষকদের তাদের দলের প্রার্থীকে ভোটদানের আহ্বান জানানো হয়।

পাশাপাশি, গ্রামে প্রাথমিক স্কুলের পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করার আবেদন জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়াল। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান এলাকার শিক্ষকদের দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার জন্য নির্বাচনী প্রচারে নামার আহ্বান জানান।












Click it and Unblock the Notifications