অর্জুন সিংয়েরও মঙ্গল চেয়েছেন, পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক
মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার বিজেপি প্রার্থী অর্জুন সিংও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজই মনোনয়নপত্র জমা দিলেন পার্থও।
কারোর বিনাশ চাওয়া নয়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সব মানুষের জন্যই সার্বিক মঙ্গল কামনা করেছেন পার্থ ভৌমিক। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জন্যও মঙ্গল কামনা করেছেন তৃণমূল প্রার্থী৷ এই বক্তব্য নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে এবার চর্চা চলছে রাজনৈতিক মহলে। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার টিকিট নিয়েছেন অর্জুন সিং। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। পার্থ টিকিট পাওয়ার পর থেকে তৃণমূলে বিদ্রোহী হয়ে উঠেছিলেন অর্জুন।
এদিন সকালে অর্জুন সিংও নিষ্ঠাভরে পুজো দিয়েছিলেন। অসূর বিনাশের প্রার্থণা করেছেন তিনি৷ রাজ্য সরকারের শাসক দলের কিছু লোকজনকে অসূর বলে ইঙ্গিতও করেছেন। তারই পালটা দিলেন কি পার্থ ভৌমিক?
এদিন সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন পার্থ ভৌমিক। এরপর মনোনয়নপত্র পেশ করার জন্য রওনা হন। মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি৷
ব্যারাকপুরের মানুষের উন্নতি চেয়েছেন তিনি। পার্থ বলেন, আমি কারোর বিনাশ চাইনি। ব্যারাকপুরের মানু্ষের সার্বিক মঙ্গল কামনা চেয়েছি। তার মধ্যে অর্জুন সিংও আছেন।" ব্যারাকপুরের সার্বিক উন্নয়ন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন, জানালেন পার্থ।
ব্যারাকপুরের মানুষের কাছে তিনি যাচ্ছেন। প্রার্থী হিসেবে মানুষ তাঁকে গ্রহণ করছেন। লোকাল ট্রেনে উঠে মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি৷ সেখানেও যথেষ্ট সাড়া পেয়েছেন। এত দিন অন্যরা সাংসদ থেকেছেন। কী কাজ হয়েছে ব্যারাকপুরের মানুষ দেখেছেন। আগামী পাঁচ বছর এবার তিনি কাজ করার সুযোগ চাইছেন। বললেন পার্থ ভৌমিক।












Click it and Unblock the Notifications