West Bengal ByPoll Election Results 2024: কত ভোটে জিতবেন? ফল প্রকাশের আগেই বলে দিলেন তৃণমূল প্রার্থী
West Bengal ByPoll Election Results 2024: ৩০ হাজারের বেশী ভোটে জিতছি! ফল প্রকাশের আগেই জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের সঙ্গে বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হবে।
ফল প্রকাশ হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের। এই ছয় বিধানসভার মধ্যে পাঁচটিতে আগের ভোটে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল। একটিতে অর্থাৎ মাদারিহাটে জিতেছিল বিজেপি। এখন দেখার এই ফলাফলের হেরফের হয় কিনা (West Bengal ByPoll Election Results 2024) ।

বিশেষ করে আরজি কর (RG Kar Hospital Case) সহ একাধিক ইস্যুতে কার্যত প্রবল চাপের মুখে শাসকদল (TMC)। লাগাতার আন্দোলন-বিক্ষোভে উত্তাল হয়েছে বাংলা। এই অবস্থায় ছয় কেন্দ্রের উপ নির্বাচন শাসকদল তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
এমনকি বড় চ্যালেঞ্জ বিজেপি সহ বিরোধীদের কাছেও। এই প্রেক্ষাপটে ফল প্রকাশের আগেই চাঞ্চল্যকর দবি তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহের। তিনি বলেন, ৩০ হাজারের বেশী ভোটে জিতছি। কাউন্টিং এজেন্টরা শুক্রবার রাতেই দলীয় কার্যালয়ে চলে এসেছেন। ফলে ভালো গণনা হবে।
জয়ের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধী বাম-বিজেপি। সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন বলেন, আমরা যথেষ্ট আশাবাদী। আমাদের 'কমেরড'রা যথেষ্ট লড়াই করেছেন। আর দলের প্রার্থীরও এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে বিজেপির তালডাংরা মণ্ডল-৩ সভাপতি আলোক মহান্তীর দাবি, এবার এই কেন্দ্রে 'পরিবর্তন' অবশ্যম্ভাবী, জিতছেন তাঁরাই। রাজ্য সরকারের বিভিন্ন ধরণের কেলেঙ্কারি ও চুরির পাশাপাশি আর.জি কর কাণ্ডের বিষয়টি মানুষের কাছে তুলে ধরেছেন বলে তিনি জানান।
তবে শুধু তালডাংরা নয়, বাকি পাঁচ বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবে বলে দাবি নেতৃত্বের। তাঁদের কথায়, এবার ছয়ে ছয় হবে। বিজেপি সহ বিরোধীদের খুঁজে বার করা যাবে না বলেও মন্তব্য তৃণমূলের।
পাল্টা দিয়েছে বিজেপিও। নেতৃত্বের দাবি, শাসকদলের একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। মানুষ বুঝতে পারছে রাজ্যের অবস্থা কি। এই অবস্থায় এবার ভোটের ফলাফল অন্য রকম হবে বলেই দাবি বিজেপির। কার্যত একই দাবি বাম এবং কংগ্রেসেরও। নেতৃত্বের কথায়, ভোটের ফল প্রকাশ হলেই শাসকদলের টেনশন বাড়বে। মুখ থুবড়ে পড়বে তারা।












Click it and Unblock the Notifications